RCTV Logo লাইফস্টাইল ডেস্ক
২৮ জানুয়ারী ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন

শীতকালে পানি কম পানে কী ঝুঁকি, যা বলছেন বিশেষজ্ঞরা

ছবিঃ সংগৃহীত

শীতকালে ঘাম কম হওয়া এবং তৃষ্ণার অনুভূতি দুর্বল থাকার কারণে অনেকেই পর্যাপ্ত পানি পান করতে অবহেলা করেন। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, ঠান্ডা আবহাওয়াতেও শরীরের পানির চাহিদা কমে না। বরং শীতকালে কম পানি পান করলে নানা ধরনের স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বেড়ে যায়।

বিশেষজ্ঞদের মতে, ঠান্ডা আবহাওয়ায় শরীর কম ঘামলেও শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে নিয়মিত আর্দ্রতা হারাতে থাকে। এই সময়টায় হিটার ব্যবহার ও গরম পোশাক পরার কারণেও শরীর থেকে তরল পদার্থ ক্ষয় হয়, যা অনেক সময় চোখে পড়ে না। ফলে পিপাসা কম লাগলেও শরীর ধীরে ধীরে পানিশূন্য হয়ে পড়ে।

ডিহাইড্রেশনের ঝুঁকি

অপর্যাপ্ত পানি পানের ফলে ডিহাইড্রেশন বা পানিশূন্যতার ঝুঁকি বাড়ে। এর লক্ষণ হিসেবে ক্লান্তি, মাথাব্যথা, শুষ্ক মুখ, প্রস্রাবের রঙ হলুদ হয়ে যাওয়া এবং মাথা ঘোরার লক্ষণ দেখা দিতে পারে। শীতকালে পিপাসা কম অনুভূত হওয়ায় এই সমস্যা ধীরে ধীরে তৈরি হয়, যা অনেকেই বুঝতে পারেন না।

ত্বক শুষ্ক এবং ফেটে যাওয়া

পানি কম পান করার আরেকটি বড় প্রভাব পড়ে ত্বকে। শীতের শুষ্ক বাতাসের সঙ্গে পানির অভাব যুক্ত হলে ত্বক আরও শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। ঠোঁট ফাটা, হাত শুষ্ক হওয়া ও চুলকানির মতো সমস্যা দেখা দেয়, যা অনেক ক্ষেত্রে অভ্যন্তরীণ ডিহাইড্রেশনের ফল।

হজমের সমস্যা

এছাড়া কম পানি পান করলে হজমজনিত সমস্যাও দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা জানান, পানি মলত্যাগ স্বাভাবিক রাখতে সাহায্য করে। এর অভাবে কোষ্ঠকাঠিন্য ও পেটের অস্বস্তি বাড়তে পারে, বিশেষ করে শীতকালে যখন খাবার তুলনামূলকভাবে ভারী হয়।

কিডনির উপর চাপ বৃদ্ধি

কিডনির ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ে। পর্যাপ্ত পানি না পেলে কিডনিকে অতিরিক্ত পরিশ্রম করতে হয়, ফলে শরীর থেকে বর্জ্য অপসারণ ব্যাহত হয়। দীর্ঘমেয়াদে এটি কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়াতে পারে।

দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থা

বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত পানি পান রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখতেও গুরুত্বপূর্ণ। কম পানি পান করলে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে, যার ফলে ঠান্ডা, ফ্লু ও অন্যান্য সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।

প্রতিদিন কি পরিমাণ পানি পান করা উচিত?

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সাধারণত প্রতিদিন ৮ থেকে ১০ গ্লাস পানি পান করার পরামর্শ দেন। তবে ব্যক্তিভেদে, শারীরিক কার্যকলাপ ও আবহাওয়ার ওপর ভিত্তি করে এই পরিমাণ ভিন্ন হতে পারে। শীতকালে পিপাসা না পেলেও নিয়মিত পানি পান করা জরুরি বলে জোর দিয়েছেন তারা।

এছাড়া শীতকালে বেশি করে পানি পানের অভ্যাস করতে সারাদিন অল্প অল্প করে পানি পান করা, কাছে পানির বোতল রাখা, হালকা গরম পানি পান করা এবং খাদ্যতালিকায় স্যুপ, শাকসবজি ও ফলমূলের মতো পানি সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
সব মিলিয়ে, শীতকালে কম পানি পান করলে শুষ্ক ত্বক, পানিশূন্যতা, হজমের সমস্যা, কিডনির জটিলতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ার ঝুঁকি থাকে। তাই সুস্থ থাকতে শীতকালেও গ্রীষ্মের মতোই পর্যাপ্ত পানি পান করা জরুরি বলে মত দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০