RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল ২০২৫, ২:৪৮ অপরাহ্ন

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে আজ বুধবার ভোরে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রথমে এর মাত্রা ৬.৪ বলা হলেও পরে সংশোধিত পরিমাপে ৫.৯ মাত্রা নির্ধারণ করা হয়। এ ভূমিকম্পের খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়া।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ভোর ৪টা ৪৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭৫ কিলোমিটার গভীরে।

অন্যদিকে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১২১ কিলোমিটার গভীরে এবং এর মাত্রা ছিল ৬.৪।

এই ভূমিকম্পের কম্পন ভারতের রাজধানী দিল্লি ও আশপাশের এনসিআর (ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন) এলাকাতেও অনুভূত হয়। এক্স (সাবেক টুইটার)-এ অনেক বাসিন্দা জানিয়েছেন, তারা ভোরের দিকে ভূকম্পন টের পেয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে, একইদিন সকালে তাজিকিস্তানেও ৫.৮ মাত্রার পৃথক একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটিতে গত ৪৮ ঘণ্টায় এটি ছিল তৃতীয় উল্লেখযোগ্য ভূমিকম্প। এছাড়া এই কম্পনের প্রভাব আফগানিস্তান ও কিরগিজস্তানেও অনুভূত হয়েছে।

সম্প্রতি দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন অঞ্চলে একের পর এক ভূমিকম্প আঘাত হানছে। কয়েকদিন আগেই মিয়ানমারে একটি শক্তিশালী ভূমিকম্পে বহু মানুষ প্রাণ হারায়। গতকাল মঙ্গলবার রাতে তিব্বত এবং বিকেলে নেপালেও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

এছাড়া, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ফিলিপিন্সের মিন্দানাও দ্বীপের উপকূলে আজ ৫.৩ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। ফিলিপিন্স ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজির তথ্যমতে, ভূমিকম্পের কেন্দ্র ছিল মাইতুম শহর থেকে প্রায় ৪৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, একটি পাহাড়ি ও জনবিরল এলাকায়। এখানেও এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

১০

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১১

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

১২

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৫

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

১৬

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

১৭

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

১৮

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

১৯

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

২০