RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৫ এপ্রিল ২০২৫, ৩:০৬ অপরাহ্ন

ফল খাওয়ার সঠিক সময়: খালি পেটে নাকি ভরা পেটে?

একটি প্রচলিত প্রবাদ আছে—“খালি পেটে জল আর ভরা পেটে ফল খেতে মানা।” অনেকেই এই প্রবাদকে অক্ষরে অক্ষরে মানেন, আবার কেউ কেউ ইন্টারনেট যুগে এসে এর যথার্থতা নিয়ে প্রশ্ন তোলেন। তাহলে আসলেই কি খালি পেটে ফল খাওয়া উচিত? এ বিষয়ে চিকিৎসক এবং পুষ্টিবিদের মতামত জানলে বিষয়টি আরও পরিষ্কার হয়।

মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ফিওনা সামপাত সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান—সব সময় খালি পেটে ফল খাওয়াকে ভালো বলা যায় না। অনেকের ধারণা, খালি পেটে ফল খেলে এর পুষ্টিগুণ বেশি কাজে লাগে। কিন্তু এই দাবির পক্ষে তেমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। বরং খালি পেটে ফল খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য এই ওঠানামা সমস্যাজনক হয়ে দাঁড়ায়।

ফলের প্রাকৃতিক চিনি (ফ্রুক্টোজ) পেটে অন্য কোনো খাবার না থাকলে খুব দ্রুত রক্তে গ্লুকোজ বাড়িয়ে দেয়। এর ফলে তা দ্রুত কমেও যেতে পারে, যা ক্লান্তি, অতিরিক্ত ক্ষুধা এবং গ্লুকোজ মাত্রার অনিয়মিততার কারণ হতে পারে। এছাড়া কমলা, মোসাম্বির মতো সাইট্রাস ফলে থাকা অ্যাসিড খালি পেটে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা সৃষ্টি করতে পারে।

তবে এর মানে এই নয় যে সকালের খাবার তালিকা থেকে ফল একেবারে বাদ দিতে হবে। বরং ফল খাওয়ার ধরনে সামান্য পরিবর্তন আনলেই উপকারিতা পাওয়া সম্ভব। ফলের সঙ্গে প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বি যুক্ত করে খেলে রক্তে শর্করার ওঠানামা কম হয় এবং শরীর স্থায়ী শক্তি পায়। যেমন—দই, ছানা, বাদাম, বীজ বা দুধের সঙ্গে ফল খেলে শরীর আরও সুষম পুষ্টি পায়।

গবেষণায় দেখা গেছে, সকালবেলা খালি পেটে না খেয়ে বরং সকালের নাস্তা ও দুপুরের খাবারের মাঝামাঝি সময়ে ফল খেলে পরিপূর্ণতার অনুভূতি বাড়ে এবং সারাদিনে কম ক্যালোরি গ্রহণ হয়, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১১

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

১২

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

১৩

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

১৪

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

১৫

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

১৬

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৭

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১৮

দাম কমলো জেট ফুয়েলের

১৯

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

২০