RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৪ এপ্রিল ২০২৫, ৮:৩৫ অপরাহ্ন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমদ বাদাবি আর নেই

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমদ বাদাবি আর নেই। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কুয়ালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

জনপ্রিয়ভাবে ‘পাক লাহ’ নামে পরিচিত বাদাবি ২০০৩ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার জামাতা ও দেশটির সাবেক স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালুদ্দিন এক ইনস্টাগ্রাম পোস্টে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, বাদাবি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন এবং রোববার সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট এক বিবৃতিতে জানিয়েছে, হাসপাতালে পৌঁছানোর পরপরই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়, তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।

বাদাবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

উল্লেখ্য, দীর্ঘ ২২ বছর দেশ শাসনের পর ২০০৩ সালে মাহাথির মোহাম্মদের পদত্যাগের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন আবদুল্লাহ আহমদ বাদাবি। তার শাসনামলে দুর্নীতির বিরুদ্ধে জোরালো অভিযান চালানো হয় এবং অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতিতে জোর দেওয়া হয়। তবে জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে দেশজুড়ে জীবনযাত্রার ব্যয় বেড়ে গেলে জনসাধারণের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এর ফলে ২০০৯ সালে তিনি পদত্যাগ করেন। ওই সময়ের নির্বাচনে প্রথমবারের মতো ক্ষমতাসীন বারিসান ন্যাশনাল কোয়ালিশন হেরে যায়।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০