RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৩ এপ্রিল ২০২৫, ৭:৪৮ অপরাহ্ন

উত্তরাঞ্চলে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন, চীন সরকার রংপুরে একটি এক হাজার শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তিকে কেন্দ্র করে, দেশটি এই হাসপাতালটিকে একটি উপহার হিসেবে বাংলাদেশকে দিচ্ছে।

রোববার রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, চীন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি ‘রিহ্যাবিলিটেশন সেন্টার উইথ রোবোটিক ফিজিওথেরাপি সাপোর্ট ফ্যাসিলিটি’ স্থাপন করছে। এ কেন্দ্রটি দেশের ফিজিওথেরাপি চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্বাস্থ্য উপদেষ্টা জানান, এই রোবোটিক ফিজিওথেরাপি সরঞ্জাম বর্তমানে চট্টগ্রাম বন্দরে অবস্থান করছে এবং শিগগিরই তা বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হবে। প্রথম পর্যায়ে এটি জুলাই মাসের গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ব্যবহৃত হবে। পরবর্তীতে যাদের প্রয়োজন হবে, তারাও এই সেবার আওতায় আসবেন। এতে দেশে পুনর্বাসন চিকিৎসা ও ফিজিওথেরাপি ব্যবস্থায় আধুনিকতা আসবে এবং রোগীরা আন্তর্জাতিক মানের সেবা পাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১০

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১১

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১২

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৩

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

১৪

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

১৫

বীরগঞ্জ পৌরসভার সুইচগেট এলাকায় অবৈধ দখল উচ্ছেদ

১৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের এক লাখ মার্কিন ডলার সহায়তা দিল চীন

১৭

বিয়ে করলেন মিস্টার বিস্ট

১৮

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

১৯

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

২০