RCTV Logo আরসিটিভি ডেস্ক
১২ এপ্রিল ২০২৫, ১২:২০ অপরাহ্ন

‘মার্চ টু গাজা’ ঘিরে রাজধানীতে কড়া নজরদারি

ছবিঃ সংগৃহীত

শনিবার (১২ এপ্রিল) রাজধানীতে ‘মার্চ টু গাজা’ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে প্রধান বিচারপতির বাসভবন, প্রধান উপদেষ্টার কার্যালয় ও মিন্টু রোড এলাকায় অতিরিক্ত সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে।

সকাল থেকেই রাজধানীর কয়েকটি কৌশলগত পয়েন্টে পুলিশ, র্যাব ও গোয়েন্দা কর্মকর্তাদের মোতায়েন করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “মিছিলের রুটে গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর পাঁচটি পয়েন্ট থেকে দুপুর ২টায় মিছিল শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে মিলিত হওয়ার কথা রয়েছে।

বাংলামোটর: শাহবাগ হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেইট, কাকরাইল মোড়: মৎস্য ভবন হয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেইট, জিরো পয়েন্ট: দোয়েল চত্বর হয়ে ঢাবির টিএসসি গেইট, বখশীবাজার মোড়: শহীদ মিনার হয়ে টিএসসি গেইট, নীলক্ষেত মোড়: ভিসি চত্বর হয়ে টিএসসি গেইট

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, “এটি সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি, যেখানে গাজায় নিহত শিশু ও বেসামরিক মানুষের প্রতি সমর্থন জানানো হবে।” পুলিশও মিছিলকারীদের সঙ্গে সমন্বয় রেখে চলেছে বলে জানানো হয়েছে।

এদিকে, মিন্টু রোড সংলগ্ন এলাকায় গোয়েন্দা ও সাদা পোশাকে নিরাপত্তাকর্মীদের তৎপরতা দেখা গেছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো উসকানিমূলক কার্যকলাপ রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ডিএমপি জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে কিছু স্থানে যান চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করা হতে পারে ।

একদিকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে ঢাকাবাসীর ব্যাপক উপস্থিতি, অন্যদিকে নিরাপত্তা ঝুঁকি এড়াতে কঠোর প্রস্তুতি—এই দুই মেরুর মধ্যে ভারসাম্য রেখেই আজকের কর্মসূচি পালিত হচ্ছে। আয়োজক ও প্রশাসন উভয়েই আশা করছেন, এটি শান্তিপূর্ণভাবে শেষ হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

লালমনিরহাটে পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মহাতারকা মেসির

ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৫ কেজি গাঁজা জব্দ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার

সিজেপির সঙ্গে আলোচনায় বসছে বিজেপি সরকার, ভারতজুড়ে বিক্ষোভ

১০

হাঁস চুরির অপরাধে যুববকে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

স্টার সিনেপ্লেক্স মুক্তি পেয়েছে বিশ্ব কাঁপানো ৪ সিনেমা

১৩

নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী

১৪

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি

১৫

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৬

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ঠাকুরগাঁওয়ে পর্যাপ্ত তেল মজুদ, হঠাৎ গুজবে পাম্পগুলোতে বাইকারদের দীর্ঘ লাইন

১৮

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৯

আজ ২৪ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

২০