RCTV Logo ডেস্ক রিপোর্ট
১০ এপ্রিল ২০২৫, ১২:২১ অপরাহ্ন

৬০ দিনের মধ্যে প্রকাশ হবে এসএসসি ফলাফল: শিক্ষা উপদেষ্টা

ছবিঃ সংগৃহীত

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ৬০ দিনের মধ্যে প্রকাশের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

আজ বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন।

পরিদর্শনকালে শিক্ষা উপদেষ্টা প্রশ্নপত্র ফাঁসের গুজব সম্পর্কে সতর্ক থাকার কথা উল্লেখ করে বলেন, “প্রশ্নফাঁসের কোনো গুজবে কান দেবেন না শিক্ষার্থীরা। পরীক্ষায় নিজেদের মেধার যথাযথ প্রমাণ দিন।”

উল্লেখ্য, আজ সকাল ১০টায় সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে এবারের পরীক্ষার সূচনা হয়, যা আগামী ১৩ মে পর্যন্ত চলবে। তত্ত্বীয় পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা ১৫ থেকে ২২ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন। সারাদেশে ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন ও সময়মতো ফল প্রকাশের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানানো হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী

মেসির বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলতে চান তরুণ স্প্যানিশ ফুটবলার

গাইবান্ধায় তিস্তামুখ-বাহাদুরাবাদ ঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

ব্রাজিলের বিপক্ষে খেলা মরক্কো একাদশের সবারই জন্ম দেশের বাইরে

এক সপ্তাহে হামে মৃত্যু শূন্যে নেমে এসেছে : স্বাস্থ্যমন্ত্রী

ক্লান্তি দূর করে যেসব পানীয়

পবিত্র আশুরার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

দুই ফরমেশনে আর্জেন্টিনার শেষ অনুশীলন, স্কালোনির শুরুর একাদশ রহস্যঘেরা

দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১০

২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল, নতুন কারিকুলামে কমবে কোচিং নির্ভরতা

১১

নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১২

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৪

পলিথিনের ঝুপড়িতে মানবেতর জীবন, পুনর্বাসনের আশায় বৃদ্ধ লুৎফর রহমান

১৫

তিউনিসিয়ার জালে সুইডেনের পাঁচ গোল

১৬

ব্রাজিলের ১-৭, কুরাসাওয়ের ১-৭ : স্কোর একই, তবে বাস্তবতা ভিন্ন

১৭

নাটোরে ৮ কেজি গাঁজাসহ বাসের হেলপার গ্রেফতার

১৮

আজ ১৫ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৯

নামাজের সময়সূচি – ১৫ জুন ২০২৬

২০