RCTV Logo আরসিটিভি ডেস্ক
১০ এপ্রিল ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন

গাজায় গণহত্যার প্রতিবাদে আজ মাঠে নামছে বিএনপি

গ্রাফিক্স: আরসিটিভি

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের সামরিক আক্রমণ ও বেসামরিক নাগরিকদের ওপর নির্যাতনের প্রতিবাদে এবং ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করতে আজ বৃহস্পতিবার র্যালি ও সমাবেশের আয়োজন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় বিকেল ৪টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে র্যালি শুরু হয়ে কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে। ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য মহানগরীতেও একই কর্মসূচি পালন করা হবে।

বিজ্ঞপ্তিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং সর্বস্তরের জনগণকে এই প্রতিবাদ ও সংহতি র্যালিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

গত কয়েক মাস ধরে ইসরায়েলের সামরিক অভিযানে ফিলিস্তিনের গাজা ও রাফা অঞ্চলে হাজারো বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছে, যা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও প্রতিবাদ জানাচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

লালমনিরহাটে পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মহাতারকা মেসির

ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৫ কেজি গাঁজা জব্দ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার

সিজেপির সঙ্গে আলোচনায় বসছে বিজেপি সরকার, ভারতজুড়ে বিক্ষোভ

১০

হাঁস চুরির অপরাধে যুববকে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

স্টার সিনেপ্লেক্স মুক্তি পেয়েছে বিশ্ব কাঁপানো ৪ সিনেমা

১৩

নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী

১৪

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি

১৫

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৬

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ঠাকুরগাঁওয়ে পর্যাপ্ত তেল মজুদ, হঠাৎ গুজবে পাম্পগুলোতে বাইকারদের দীর্ঘ লাইন

১৮

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৯

আজ ২৪ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

২০