RCTV Logo আরসিটিভি ডেস্ক
৯ এপ্রিল ২০২৫, ২:০১ অপরাহ্ন

বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন উন্মুক্ত: ড. ইউনূস

ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য সম্পূর্ণ উন্মুক্ত। বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসার সুযোগ সহজলভ্য করতে বাধা ও অতিরিক্ত খরচ কমানো হয়েছে। তিনি বিদেশিদের বাংলাদেশে তাদের নিজ দেশের মতোই স্বাচ্ছন্দ্যে বিনিয়োগের আহ্বান জানান।

আজ বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫’-এ প্রধান বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণে গৃহীত বিভিন্ন উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো অসাধারণ সব ধারণা রয়েছে।

তিনি বলেন, “বাংলাদেশে ব্যবসার বিশাল সম্ভাবনা রয়েছে, যা কেবল এ দেশের জন্যই নয়, গোটা বিশ্বের জন্য নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। ক্ষুদ্রঋণের উদাহরণ টেনে তিনি বলেন, এটি একসময় বাংলাদেশের একটি ছোট গ্রাম থেকে শুরু হয়ে আজ আমেরিকার মতো উন্নত দেশেও বৃহৎ ব্যবসায় পরিণত হয়েছে।”

তরুণদের উদ্দেশে ড. ইউনূস বলেন, “তরুণ প্রজন্মকে চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হতে হবে। তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে।” বক্তব্যের এক পর্যায়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কিছুক্ষণের জন্য তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে।

অনুষ্ঠানে বিনিয়োগে অবদান রাখার জন্য চারটি বিভাগে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের পুরস্কৃত করা হয়। দেশি বিনিয়োগকারী ক্যাটাগরিতে পুরস্কার পায় ওয়ালটন, বিদেশি বিনিয়োগকারী ক্যাটাগরিতে বিকাশ এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ফেব্রিকসকে সম্মাননা দেওয়া হয়। বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যান কিহাক সাং-কে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১০

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

১১

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১২

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

১৩

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৪

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

১৫

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

১৬

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

১৭

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১৮

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১৯

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

২০