RCTV Logo আরসিটিভি ডেস্ক
৯ এপ্রিল ২০২৫, ১:৪৮ অপরাহ্ন

দীপু মনিসহ নতুন মামলায় গ্রেপ্তার ১০

ছবিঃ সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, অভিনেত্রী শমী কায়সারসহ ১০ জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

আজ বুধবার (০৯ এপ্রিল)  ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি. এম. ফারহান ইশতিয়াকের আদালত এ আদেশ দেন।

আমির হোসেন আমু (আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য),সালমান এফ রহমান (প্রধানমন্ত্রীর উপদেষ্টা), ডা. দীপু মনি (সাবেক মন্ত্রী) ,শমী কায়সার (অভিনেত্রী) ,রাশেদ খান মেনন (ওয়ার্কাস পার্টি সভাপতি) ,হাজী সেলিম (সাবেক সংসদ সদস্য) ,সাদেক খান, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, শহীদুল হক (সাবেক আইজিপি), চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ।

আজ সকাল ৯টায় ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় তাদের উপস্থিত করা হয়।

পরবর্তীতে পুলিশ তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের গ্রেফতার দেখানোর অনুমতি দেন।

যাত্রাবাড়ী থানার মামলা: সাজেদুর রহমান ওমর হত্যাকাণ্ডের ঘটনায় আমির হোসেন আমু, সালমান এফ রহমান, দীপু মনি, শহীদুল হক, হাজী সেলিম ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে। উল্লেখ্য, গত ২১ জুলাই ওমর আন্দোলনকালে গুলিবিদ্ধ হয়ে পরবর্তীতে মারা যান।

শাহবাগ থানার মামলা: মনির হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানো হয়েছে। ভাটারা থানার মামলা: হত্যাচেষ্টার অভিযোগে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের বিরুদ্ধে মামলা।

মোহাম্মদপুর থানার মামলা: সাদেক খানকে গ্রেফতার দেখানো হয়েছে। উত্তরা পূর্ব থানার মামলা: জুবায়ের ইউসুফ হত্যাচেষ্টার ঘটনায় অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার দেখানো হয়েছে। গত ৪ আগস্ট আন্দোলনরত জুবায়ের গুলিবিদ্ধ হলেও পরে সুস্থ হন।

পুলিশের ডিসি প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মো. শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে অভিযুক্তদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০