RCTV Logo আরসিটিভি ডেস্ক
৮ এপ্রিল ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন

আমরা বাংলাদেশের জনগণের মহত্ত্ব ভুলব না : ফিলিস্তিনি রাষ্ট্রদূত

ছবিঃ সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলা ও বর্বরতার বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ করেছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ফিলিস্তিনের পাশে বাংলাদেশের জনগণের এমন সংহতির জন্য ধন্যবাদ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান।

সোমবার রাতে ফিলিস্তিন দূতাবাস থেকে প্রকাশিত এক লিখিত বক্তব্যে রাষ্ট্রদূত রামাদান বলেন, “আমরা তোমাদের মহত্ত্ব ভুলব না এবং তোমাদের মানবতাও ভুলব না।”

তিনি বলেন, “ঢাকাসহ বিভিন্ন স্থানে ফিলিস্তিন ও তার জনগণের প্রতি সংহতি প্রকাশ করে যে বিক্ষোভ হয়েছে, তা আমি গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে নিরীহ শিশু ও নারীদের হত্যার নিন্দায় বাংলাদেশের জনগণের মহানুভবতা আমাকে বিস্মিত করেনি।”

রাষ্ট্রদূত রামাদান বলেন, বাংলাদেশের মানুষের এই বিক্ষোভ ফিলিস্তিন ও বিশ্ববাসীকে কয়েকটি শক্তিশালী বার্তা দিয়েছে। ফিলিস্তিনিদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা একা নও, আমরা তোমাদের সঙ্গে আছি। তোমাদের ব্যথা আমরা অনুভব করি। তোমাদের ভূমি ও স্বাধীনতা ফিরে পাওয়া পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাব।”

তিনি আরও বলেন, “ফিলিস্তিনের জনগণ যতদিন বাংলাদেশিদের মতো মহৎ মানুষের সমর্থন পাবে, ততদিন তাদের ন্যায্য সংগ্রাম চলবে। আমরা কোনো ঔপনিবেশিক শক্তির কাছে আত্মসমর্পণ করব না। ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব।”

গত কয়েকদিন ধরে গাজায় ইসরায়েলের হামলায় হাজারো বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এর প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকে বিক্ষোভ ও মানববন্ধন চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০