RCTV Logo আরসিটিভি ডেস্ক
৭ এপ্রিল ২০২৫, ১:২৩ অপরাহ্ন

ফিলিস্তিনিদের পাশে আছি, সংহতি আর শান্তির প্রত্যাশায় : শাকিব খান

ছবিঃ সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্মম হামলা থামছেই না। নির্বিচারে বোমাবর্ষণে হাজারো নিরীহ ফিলিস্তিনি নিহত হচ্ছেন—নারী, শিশু, চিকিৎসক, সাংবাদিক ও উদ্ধারকর্মীদেরও রেহাই দিচ্ছে না ইসরায়েলি বাহিনী। গত কয়েক সপ্তাহেই ৫০০-এর বেশি শিশু প্রাণ হারিয়েছে এই হামলায়।

গাজাবাসীর দুর্দশায় বিশ্বজুড়ে চলছে প্রতিবাদ ও সংহতি প্রকাশের ঢল। বাংলাদেশেও সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী, শিক্ষক ও সেলিব্রিটিরা ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার হয়ে উঠেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলের এই নৃশংসতার বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

ঢালিউডের মেগাস্টার শাকিব খান ফেসবুকে একটি আবেগঘন পোস্টে গাজাবাসীর পাশে দাঁড়িয়েছেন। তিনি লিখেছেন, “গাজা আজ শুধু একটি ভৌগোলিক নাম নয়, এটি নির্যাতিত মানুষের প্রতীকে পরিণত হয়েছে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা ছাড়া আমাদের হাতে খুব কমই করার আছে। তবুও ফিলিস্তিনিদের পাশে আছি—ভালোবাসা, সংহতি ও শান্তির প্রত্যাশায়।”

অভিনেত্রী জয়া আহসান ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে ফেসবুকে লিখেছেন, “দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনারা ১৫ জন জরুরি চিকিৎসাকর্মীকে হত্যা করেছে। এটি তাদের নির্মম গণহত্যারই অংশ। তারা ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার মিশনে নেমেছে।”

অভিনেতা সিয়াম আহমেদ ফিলিস্তিনিদের সমর্থনে একটি ছবি পোস্ট করে লিখেছেন, “আমি যখন এই পোস্ট লিখছি, তখনও গাজার অস্তিত্ব কি মুছে যাচ্ছে? আমরা কি এই শহরটাকে, এই দেশটাকে বাঁচাতে পারলাম না? ফিলিস্তিনের এই ধ্বংসের দায় কি আমরা এড়াতে পারব?”

গত কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও সড়কে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ ও সমাবেশ চলছে। শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ নাগরিকরা ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে স্লোগান দিচ্ছেন এবং মানববন্ধনে অংশ নিচ্ছেন।

বিশ্ব নেতাদের নিষ্ক্রিয়তাকে কঠোর ভাষায় সমালোচনা করা হচ্ছে। অনেকেই প্রশ্ন তুলছেন, কেন জাতিসংঘ ও অন্যান্য শক্তিশালী রাষ্ট্র ইসরায়েলের এই নৃশংসতাকে থামাতে কার্যকর ভূমিকা নিচ্ছে না।

ফিলিস্তিনিদের ওপর চলমান এই গণহত্যা বন্ধে বিশ্বব্যাপী চাপ বাড়ানোর আহ্বান জানানো হচ্ছে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের মানুষ শুধু প্রতিবাদই করছেন না, পাশাপাশি গাজাবাসীর জন্য সাহায্য ও মানবিক সহায়তা পাঠানোরও দাবি জানাচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০