RCTV Logo আরসিটিভি ডেস্ক
৫ এপ্রিল ২০২৫, ১:২৯ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার সঙ্গে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সঙ্গে শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককের শাংগ্রি-লা হোটেলে এক সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার শনিবার (৫ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।

সাক্ষাৎকালে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার দীর্ঘদিনের বন্ধু থাকসিনের স্বাস্থ্য ও সুখ-সমৃদ্ধি সম্পর্কে খোঁজখবর নেন। দুই নেতা অতীতের স্মৃতিচারণ করেন, বিশেষ করে ২০০১ সালে থাকসিনের বাংলাদেশ সফরের প্রসঙ্গ উঠে আসে। ওই সময় তিনি গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ মডেল থেকে অনুপ্রাণিত হয়ে থাইল্যান্ডে একটি অনুরূপ প্রকল্প চালু করেছিলেন। সেই বছর থাইল্যান্ডের জাতীয় ক্ষুদ্রঋণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অধ্যাপক ড. মুহাম্মদ  ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছিলেন থাকসিন।

এছাড়া, তারা চিয়াং মাই-চট্টগ্রাম বিমান রুট পুনরায় চালুর বিষয়েও আলোচনা করেন, যা দুই দেশের মধ্যে ভ্রমণের সময় কমিয়ে এক ঘণ্টায় নামিয়ে আনে। থাকসিন ২০০১ সালে তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে চট্টগ্রাম থেকে চিয়াং মাইতে ঐতিহাসিক যাত্রার স্মৃতিও স্মরণ করেন।

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আসিয়ানে (ASEAN) বাংলাদেশের সদস্যপদ অর্জনের লক্ষ্যে থাকসিনের সমর্থন কামনা করেন। এছাড়া, তিনি থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে থাকসিনের ভূমিকার জন্য ধন্যবাদ জানান। রোহিঙ্গা সংকট সমাধান ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় থাইল্যান্ডের সহায়তা কামনা করেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠকে বিশ্বব্যাপী বাণিজ্য সংক্রান্ত চ্যালেঞ্জ, ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১০

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১১

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১২

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৩

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৪

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৫

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৬

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৭

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৮

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৯

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

২০