RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২ এপ্রিল ২০২৫, ৮:৫৯ পূর্বাহ্ন

ইরান হামলায় মধ্যপ্রাচ্যের আকাশও ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র

সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে যে, তারা তাদের বিমানঘাঁটি বা আকাশসীমা ইরানের ওপর হামলার জন্য ব্যবহার করতে দেবে না

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে বোমা হামলার হুমকি দেন, তখনই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েত স্পষ্ট জানিয়ে দেয়, তাদের ভূমি বা আকাশসীমা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ব্যবহার করতে পারবে না

একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আই-কে বলেছেন, ‘তারা এই সংঘাতে জড়াতে চায় না।’

এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা। ট্রাম্প প্রশাসন ইয়েমেনের হুথিদের ওপর ব্যাপক বিমান হামলার মাধ্যমে ইরানের ওপর চাপ বাড়ানোর পরিকল্পনা করেছিল

মার্কিন কর্মকর্তারা সৌদি আরব ও আমিরাতের সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করেছেন। এ সময় কাতারকে এমকিউ-৯ রিপার ড্রোন এবং সৌদি আরবকে উন্নত অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়

গালফ দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্র এখন ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে বি-২ বোমারু বিমান মোতায়েন করেছে। অতীতে ইরাকে হামলার সময়ও এই ঘাঁটি ব্যবহার করা হয়েছিল

ইরান এরই মধ্যে দিয়েগো গার্সিয়ায় হামলার হুমকি দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা ২,০০০ কিলোমিটার। তবে রাশিয়া ও চীনের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান ভারত মহাসাগর থেকে হামলা চালাতে পারে

ট্রাম্প বলেছেন, ইরান যদি পারমাণবিক চুক্তিতে না আসে, তাহলে ‘অতীতের যেকোনো সময়ের চেয়ে ভয়াবহ’ হামলা চালানো হবে

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বাড়ছে। বর্তমানে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের দুইটি বিমানবাহী রণতরী এবং অন্তত ৪০,০০০ সেনা মোতায়েন রয়েছেসৌদি আরব, কাতার, কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে

পর্যবেক্ষকরা বলছেন, এটি শুধুই চাপ সৃষ্টি নাকি যুক্তরাষ্ট্র সত্যিই ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে, তা এখনো পরিষ্কার নয়

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০