RCTV Logo বিনোদন ডেস্ক
২৭ মার্চ ২০২৫, ৭:২৭ অপরাহ্ন

শাকিবের ‘দুষ্টু কোকিল’ টালিউডের নুসরাত জাহান

এবার ঢালিউডের সুপারস্টার শাকিব খানের ‘দুষ্টু কোকিল’ হতে চলেছেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। এর আগে তার ঘনিষ্ঠ বন্ধু মিমি চক্রবর্তী একই ভূমিকায় অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন।

কিছুদিন আগেই মুম্বাইতে গিয়ে ‘বরবাদ’ সিনেমার আইটেম গান ‘চাঁদমামা’-এর শুটিং করেছেন নুসরাত। জানা গেছে, শাকিবের আগের সুপারহিট সিনেমা ‘তুফান’-এর দ্বিগুণ বাজেটে নির্মিত হয়েছে ‘বরবাদ’।

শাকিব খানের জন্মদিনের আগেই সেই গানের ঝলক প্রকাশ করা হয়েছে, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। ড্যান্স ফ্লোরে শাকিব ও নুসরাতের রোমান্টিক পারফরম্যান্স দেখে বোঝাই যাচ্ছে, এই গান আগেভাগেই সুপারহিট হতে চলেছে।

আগামীকাল (২৮ মার্চ) শাকিব খানের জন্মদিন, আর ৩১ মার্চ উদযাপিত হবে ঈদ। এই উৎসবকে সামনে রেখেই নির্মাতারা দিনদুয়েক আগে ‘চাঁদমামা’র টিজার প্রকাশ করেছেন। এটি ‘বরবাদ’ সিনেমার একটি বিশেষ গান, যেখানে মূল নায়িকা হিসেবে অভিনয় করেছেন ‘খাদান’ সিনেমাখ্যাত ইধিকা পাল।

নুসরাতের আইটেম সংটিকে দুই বাংলার দর্শক ঈদের বড় উপহার হিসেবেই দেখছেন। তাদের মতে, “এই বছরের ঈদের চাঁদ আরও উজ্জ্বল হতে চলেছে!”

শাকিবের সঙ্গে এটি নুসরাতের দ্বিতীয় কাজ। এর আগে তারা ‘নকাব’ সিনেমায় জুটি বেঁধেছিলেন, যা দুই বাংলাতেই জনপ্রিয়তা পেয়েছিল। তবে এবার কেবলমাত্র একটি আইটেম গানে তারা একসঙ্গে কাজ করেছেন।

এই অভিজ্ঞতা কেমন ছিল? শুটিং শেষে নুসরাত বলেন,
“ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সবসময়ই দারুণ! শাকিব খানের সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ, দর্শকদের জন্য কেমন চমক অপেক্ষা করছে, সেটা দেখতে আরেকটু অপেক্ষা করতে হবে!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

লালমনিরহাটে পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মহাতারকা মেসির

ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৫ কেজি গাঁজা জব্দ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার

সিজেপির সঙ্গে আলোচনায় বসছে বিজেপি সরকার, ভারতজুড়ে বিক্ষোভ

১০

হাঁস চুরির অপরাধে যুববকে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

স্টার সিনেপ্লেক্স মুক্তি পেয়েছে বিশ্ব কাঁপানো ৪ সিনেমা

১৩

নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী

১৪

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি

১৫

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৬

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ঠাকুরগাঁওয়ে পর্যাপ্ত তেল মজুদ, হঠাৎ গুজবে পাম্পগুলোতে বাইকারদের দীর্ঘ লাইন

১৮

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৯

আজ ২৪ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

২০