RCTV Logo তুষার আচার্য্য, নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চ ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন

রংপুরে হত্যাচেষ্টা মামলায় মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি স্বাধীন গ্রেফতার

ছবিঃ আরসিটিভি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাচেষ্টার মামলায় রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিউর রহমান স্বাধীনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার(২৪ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, “গ্রেফতারকৃত স্বাধীন রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে গত ৭ নভেম্বর একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়। যেখানে স্বাধীন ৩০ নম্বর আসামি।”

রংপুর পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় স্বাধীনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে রংপুরে সংঘটিত হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে স্বাধীন অন্যতম মাস্টারমাইন্ড। এ ছাড়া, হামলার অর্থায়নেও তার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে।”

গ্রেফতারকৃত স্বাধীন রংপুর শহরের কামারপাড়া এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১০

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

১১

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১২

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

১৩

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৪

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

১৫

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

১৬

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

১৭

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১৮

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১৯

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

২০