RCTV Logo বিনোদন ডেস্ক
১৪ মার্চ ২০২৫, ১১:২১ অপরাহ্ন

৬০ বছরেও আমিরের জীবনে ‘বসন্তের ছোঁয়া’!

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান শুক্রবার ৬০ বছরে পা দিয়েছেন। এই বয়সেও তার জীবনে এসেছে বসন্তের ছোঁয়া। প্রেমে পড়েছেন তিনি, আর তার প্রেমিকা ২৫ বছরের পুরনো বান্ধবী। এর আগে দুটো বিয়ে করেছিলেন আমির। বিচ্ছেদের পরেও তিনি প্রাক্তন স্ত্রীদের কাছাকাছি রেখেছেন এবং তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। এমনকি, তারা একই আবাসনে থাকেন।

তবে একা থাকতে আমির বড় ভয় পান। মাস কয়েক আগে তিনি স্বীকার করেছিলেন, তার জীবনে একজন সঙ্গীর প্রয়োজন। নিজের ৬০তম জন্মদিনেই আমির নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন। তাহলে কি তৃতীয়বারের মতো সংসারী হতে চলেছেন আমির? কিছুটা আভাস দিয়েছিলেন তিনি আগেই।

তাদের সম্পর্কের বয়স এখন ১৮ মাস। এই সময়ের মধ্যেই আমির গৌরীকে নিয়ে অনেক চিন্তা-ভাবনা এগিয়ে নিয়েছেন। তারকাদের সঙ্গী হওয়া মানে রাতারাতি প্রচারের আলোয় চলে আসা, তাই আগেভাগেই গৌরীকে সেই অনুযায়ী প্রস্তুত করেছেন আমির। একসঙ্গে থাকার সিদ্ধান্তও নিয়েছেন তারা।

বর্তমানে গৌরী আমিরের প্রযোজনা সংস্থাতেই কর্মরত। এর ফলে কানাঘুষা শুরু হয়েছে—তবে কি এবার আমির আবার বিয়ে করবেন?

তবে তৃতীয় বিয়ে নিয়ে বেশ সংশয় রয়েছে আমিরের মনে। মাস কয়েক আগে এক সাক্ষাৎকারে তৃতীয় বিয়ে সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, এই বয়সে তৃতীয় বিয়ে করা আদৌ শোভা পায় কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি একা থাকতে পারেন না এবং তার সঙ্গীর প্রয়োজন হয়। তার আগের দুটো বিয়ে ব্যর্থ হওয়ায়, এবার একটু বেশিই সাবধানী হয়েছেন অভিনেতা। সরাসরি বিয়ে নাকচ না করলেও, খানিকটা দ্বিধায় রয়েছেন তিনি, সেটাই বুঝিয়ে দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন 

গাইবান্ধায় মজুতে রাখা ডিজেলে ডুবে প্রাণ গেল শিশুর

দেড় মাস বয়সী বাচ্চা কোলে থাকা যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন

মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

‘জুলাই থেকে শিক্ষার্থীদের ব্যাগ-ড্রেস দেওয়া শুরু’

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

পাবনায় সন্ত্রাসীদের হামলায় ওসিসহ ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ

এসএসসি পরীক্ষার্থীদের হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা

মুন্সীগঞ্জে মরদেহ চুরির শঙ্কায় সন্তানের কবর পাহারায় বাবা

কুমিল্লায় র‍্যাবের অভিযানে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার অপহরণকারী

১০

‘ফুটবলের রাজপুত্র’ কাকার জন্মদিন আজ

১১

সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান যেসব সুবিধা

১২

টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্রামে তিন পেসার

১৩

প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে ৪ লাখ ডলারের ক্লাবে ‘বনলতা এক্সপ্রেস’

১৪

দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

১৫

১১৪ বছরে যা হয়নি, সেই লজ্জাজনক নজির এবার গড়ল চেলসি

১৬

বড় গ্যাসক্ষেত্রের সন্ধান পেল ইন্দোনেশিয়া

১৭

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

১৮

এমবাপে ও ভিনিসিয়ুসের গোলে জয়ের ধারায় ফিরল রিয়াল

১৯

হামলাকারীকে সাহায্য করার দায়ে তদন্তের মুখে চ্যাটজিপিটি

২০