RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৪ মার্চ ২০২৫, ২:১০ অপরাহ্ন

শত্রুর হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত ইরান

ছবিঃ সংগৃহীত

শত্রুর যে কোনো হুমকি মোকাবিলায় জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরানের সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৩ মার্চ) দেশটির সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান ইরানের স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি। খবর মেহের নিউজের।

জেনারেল হেইদারি বলেন, ইরানের স্থলবাহিনী সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে এবং যে কোনো হুমকির জবাব দিতে সক্ষম। ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নির্দেশনা অনুযায়ী তারা প্রতিরক্ষা কৌশল ও সামরিক সক্ষমতা উন্নত করেছে।

তিনি আরও জানান, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের সীমান্ত অঞ্চলে সেনাবাহিনীর স্থল ইউনিটের ১১টি ব্রিগেড মোতায়েন করা হয়েছে। এর ফলে দেশের স্থিতিশীলতা ও প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে।

জেনারেল হেইদারি জোর দিয়ে বলেন, “ইরান সবসময় বহিরাগত হুমকির সম্মুখীন। কিন্তু আমাদের সশস্ত্র বাহিনীর নিরবচ্ছিন্ন প্রস্তুতি শত্রুর যেকোনো অপতৎপরতা প্রতিহত করেছে। যদি কোনো শত্রু আমাদের ভূখণ্ডে হামলা চালানোর কথা ভাবে, তবে তারা কঠোর প্রতিরোধের মুখে পড়বে এবং অনুতপ্ত হতে বাধ্য হবে।”

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চিঠি সংযুক্ত আরব আমিরাতের এক দূতের মাধ্যমে তার কাছে পৌঁছেছে। তবে চিঠির বিস্তারিত বিষয়বস্তু এখনো প্রকাশ করা হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পরমাণু চুক্তিতে ফেরার জন্য ইরানের ওপর ক্রমাগত চাপ প্রয়োগ করছেন এবং হুমকি দিচ্ছেন যে, ইরান রাজি না হলে সামরিক পদক্ষেপ নেওয়া হবে। তবে ইরান স্পষ্ট জানিয়েছে, তারা কোনো চাপের মুখে নতি স্বীকার করবে না এবং যে কোনো হুমকি মোকাবিলায় তাদের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১১

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১২

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৩

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৫

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৬

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৭

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৮

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১৯

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

২০