RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৩ মার্চ ২০২৫, ১১:০৪ অপরাহ্ন

ইউরোপীয় মদের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ছবিঃ সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপ থেকে আমদানিকৃত মদের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তিনি এই হুমকি দিয়েছেন সামাজিক মাধ্যম ট্রুথ সোস্যাল-এ একটি পোস্টের মাধ্যমে। খবরটি দিয়েছে দ্য গার্ডিয়ান

ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিশ্বের সবচেয়ে কঠোর শুল্ক আরোপকারী দেশগুলোর একটি। তিনি বলেন, ইইউ হুইস্কির ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অতি ক্ষতিকর। ট্রাম্প বলেন, যদি এই শুল্ক অবিলম্বে অপসারণ না করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র শীঘ্রই ফ্রান্স এবং অন্যান্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ থেকে আসা ওয়াইন, শ্যাম্পেন এবং অন্যান্য অ্যালকোহলযুক্ত পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করবে। তিনি আরও উল্লেখ করেন, এটি মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়াইন ও শ্যাম্পেন ব্যবসার জন্য ভালো হবে।

সম্প্রতি, ইইউ তাদের ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পর, যুক্তরাষ্ট্রের হুইস্কির ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়। এই শুল্ক আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা। এখন এই শুল্কের প্রতিবাদে ট্রাম্প ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিলেন।

শুল্কের বিষয়ে ট্রাম্পের অতিরিক্ত মনোযোগ বিশ্বব্যাপী বিনিয়োগকারী, ভোক্তা এবং ব্যবসায়িক আস্থাতে বিরূপ প্রভাব ফেলেছে এবং এই পদক্ষেপের ফলে মন্দার আশঙ্কা বেড়েছে।

এদিকে, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ভূরাজনৈতিক এবং রাজনৈতিক অনিশ্চয়তার এই বিশ্বে আমাদের অর্থনীতির ওপর এমন শুল্কের বোঝা চাপানো আমাদের সাধারণ স্বার্থের বিপরীতে।”

অনেক বিশ্লেষক মনে করছেন, ইইউ, কানাডা, মেক্সিকো এবং চীনের ওপর শুল্ক এবং পাল্টা শুল্ক মার্কিন অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১১

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১২

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৩

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৫

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৬

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৭

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৮

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১৯

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

২০