RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১১ মার্চ ২০২৫, ১১:১২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রকে বিদ্যুৎ বন্ধের হুমকি দিল কানাডা

যুক্তরাষ্ট্রে রপ্তানি করা বিদ্যুতের ওপর ২৫ শতাংশ শুল্কারোপের জেরে কানাডা পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। অন্টারিওর প্রধানমন্ত্রী ডগ ফোর্ড জানিয়েছেন, যদি যুক্তরাষ্ট্র তাদের শুল্কারোপের পদক্ষেপ অব্যাহত রাখে, তাহলে কানাডা সম্পূর্ণভাবে দেশটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে।

সোমবার থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা বিদ্যুতের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে, যা মিনেসোটা, নিউইয়র্ক এবং মিশিগান অঙ্গরাজ্যের প্রায় ১৫ লাখ আমেরিকান গ্রাহককে ক্ষতিগ্রস্ত করবে। ডগ ফোর্ড বলেন, “বিশ্বাস করুন, আমি এটা করতে চাই না। আমি মার্কিন জনগণের জন্য খারাপ বোধ করছি। কারণ তারা এর জন্য দায়ী নয়। দায়ী একজনই—প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।”

কানাডার এই শুল্ক বৃদ্ধির ফলে মার্কিন গ্রাহকদের মাসিক বিদ্যুৎ বিল ১০০ ডলার পর্যন্ত বাড়তে পারে। পাশাপাশি, উভয় দেশের বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে, যা পুরো অঞ্চলের গ্রিড স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলবে বলে সতর্ক করেছে নর্থ আমেরিকান ইলেকট্রিক রিলায়েবিলিটি করপোরেশন (NERC)

শুল্কারোপের কারণে দুই দেশের অর্থনীতি ও ভোক্তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন, বিশেষজ্ঞদের মতে এটি দ্রুত সমাধানের প্রয়োজন।

অন্টারিও সরকার আশা করছে, শুল্কারোপের ফলে প্রতিদিন ৩ থেকে ৪ লাখ কানাডিয়ান ডলার অতিরিক্ত রাজস্ব আসবে, যা রাজ্যের অর্থনীতিকে সহায়তা করবে।

প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্কারোপ করেছিলেন। যদিও পরে তিনি এটি সাময়িকভাবে স্থগিত করেন, তবে কানাডা তাদের প্রতিশোধমূলক শুল্ক বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে

এই বাণিজ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে উভয় দেশের অর্থনীতিতে ভয়াবহ প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

১০

বীরগঞ্জ পৌরসভার সুইচগেট এলাকায় অবৈধ দখল উচ্ছেদ

১১

বন্যায় ক্ষতিগ্রস্তদের এক লাখ মার্কিন ডলার সহায়তা দিল চীন

১২

বিয়ে করলেন মিস্টার বিস্ট

১৩

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

১৪

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৫

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৬

ফাইনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব স্পেনের

১৭

আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিলেন নিকোলাস ওতামেন্ডি

১৮

আবারও বাড়ল সোনার দাম : ২২ ক্যারেটে ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা

১৯

লালমনিরহাটে তিস্তার পানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে, বন্যার শঙ্কা

২০