পরীক্ষামূলক
LIVE TV

এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন যারা

এ বছর জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৮ জন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার ২০২4 প্রদান করা হচ্ছে। এটি দেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রে এ তথ্য জানা গেছে।

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিবর্গ:

মুক্তিযুদ্ধ: মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানী
বিজ্ঞান ও প্রযুক্তি: বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম
রাজনীতি ও সমাজ চিন্তা: রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর
সামাজিক উন্নয়ন: ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ
সাহিত্য: কবি আল মাহমুদ
ভাস্কর্য ও শিল্পকলা: কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম নকশাকার ভাস্কর নভেরা আহমেদ
সংগীত: পপসম্রাট আজম খান
শহীদ স্মরণ: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ

প্রত্যেক বিজয়ীকে ১৮ ক্যারেটের ৫০ গ্রাম স্বর্ণের পদক, সম্মানীর অর্থের চেক, ও একটি সম্মাননাপত্র প্রদান করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন