RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৭ অগাস্ট ২০২৬, ১:২৬ অপরাহ্ন

চ্যাম্পিয়নস লিগের ড্র আজ, কীভাবে নির্ধারিত হবে প্রতিপক্ষ?

ছবিঃ সংগৃহীত

মোনাকোর আলোকিত গ্রিমালদি ফোরামে আজ রাতে ইউরোপের সবচেয়ে বড় ক্লাব প্রতিযোগিতার নতুন অধ্যায় শুরু হতে চলেছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১০টায় উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২৬-২৭ মৌসুমের লিগ পর্বের ড্র অনুষ্ঠিত হবে। সনি স্পোর্টস টেন ১ এবং উয়েফার অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি দেখা যাবে এই আয়োজন।

ইতিহাসের বই পড়ুন

প্লে-অফ শেষে মোট ৩৬টি ক্লাব চূড়ান্ত হয়েছে। এবারও গ্রুপ পর্ব নেই। বরং প্রতিটি দল আটটি আলাদা প্রতিপক্ষের বিপক্ষে খেলবে। কোন দল কোন আটটি ক্লাবের মুখোমুখি হবে, সেটাই নির্ধারণ করবে আজকের ড্র।

উয়েফার ক্লাব কো-এফিশিয়েন্ট র‌্যাংকিং অনুযায়ী দলগুলোকে চারটি পটে ভাগ করা হয়েছে। টানা দুইবারের চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট-জার্মেইন থাকছে প্রথম পটে।

প্রথমে প্রথম পট থেকে হাতে করে একটি বল তোলা হবে। সঙ্গে সঙ্গে বিশেষ সফটওয়্যার জানিয়ে দেবে ওই দলের আটটি প্রতিপক্ষ কে কে। কোন ম্যাচ বাড়িতে আর কোনটা বাইরে খেলতে হবে, সেটাও তাৎক্ষণিকভাবে ঠিক করে দেবে সফটওয়্যার।

এভাবে প্রথম পটের নয়টি দলের প্রতিপক্ষ নির্ধারণ শেষ হলে দ্বিতীয় পটের দলগুলোর পালা আসবে। তারা নিজেদের পট ও নিচের পট থেকে প্রতিপক্ষ পাবে। এরপর তৃতীয় পট এবং সবশেষে চতুর্থ পটের দলগুলোর প্রতিপক্ষ ঠিক হবে।

প্রতিটি পট থেকে প্রত্যেক দল দুটি করে প্রতিপক্ষ পাবে। একই দেশের দুই ক্লাব একে অপরের মুখোমুখি হবে না। কোনো দল একই দেশের সর্বোচ্চ দুটি ক্লাবের বিপক্ষেই খেলতে পারবে।

নতুন ভাষা শিখুন

ঘরোয়া লিগে ভালো ফলের জোরে ২৯টি ক্লাব সরাসরি জায়গা পেয়েছে। বাকি সাতটি দল বাছাইপর্ব পেরিয়ে এসেছে। এবার প্রথমবারের মতো মূল পর্বে খেলতে নামছে ইতালির কোমো এবং আজারবাইজানের সাবাহ এফকে।

৩৬ দলের তালিকা

ইংল্যান্ড থেকে আছে লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও অ্যাস্টন ভিলা। স্পেন থেকে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ, ভিয়ারিয়াল ও রিয়াল বেতিস। ইতালি থেকে নাপোলি, ইন্টার, কোমো ও রোমা। জার্মানি থেকে বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, লাইপজিগ ও স্টুটগার্ট।

ফ্রান্স থেকে পিএসজি, লাস ও লিল। নেদারল্যান্ডস থেকে পিএসভি ও ফেয়েনুর্ড। নরওয়ে থেকে বোডো/গ্লিমট ও ভাইকিং। পর্তুগাল থেকে স্পোর্তিং লিসবন ও পোর্তো। তুরস্ক থেকে গালাতাসারাই ও ফেনেরবাচে। এছাড়া ক্লাব ব্রুজ, এলএএসকে, স্লাভিয়া প্রাগ, এইকে এথেন্স, স্লোভান ব্রাতিস্লাভা, সাবাহ ও শাখতার দোনেৎস্কও রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালে শুটিংয়ে গিয়ে দুর্যোগের মাঝে আটকা অভিনেতা খরাজ মুখোপাধ্যায়

নেপালে ফের ভয়াবহ বন্যার শঙ্কা

রাষ্ট্রপতির সঙ্গে সিইসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

খলনায়ক ডনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

গাইবান্ধায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভা 

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ট্যাপেন্ডাডল ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

চ্যাম্পিয়নস লিগের ড্র আজ, কীভাবে নির্ধারিত হবে প্রতিপক্ষ?

১১ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৪

১০

আজ ২৭ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১১

নামাজের সময়সূচি – ২৭ আগস্ট ২০২৬

১২

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

১৩

আজ ২৬ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১৪

নামাজের সময়সূচি – ২৬ আগস্ট ২০২৬

১৫

তথ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন জহির উদ্দিন স্বপন

১৬

আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ, ফিফার অনুমোদন

১৭

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, আক্রান্ত ৮৮০

১৮

তেঁতুলিয়ার সীমান্ত এলাকায় এক ব্যক্তির উদ্যােগে চালু হলো ২৪ ঘন্টার অ্যাম্বুলেন্স সেবা

১৯

জ্বালানি সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী

২০