RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
২৭ অগাস্ট ২০২৬, ১:২২ অপরাহ্ন

১১ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

ছবিঃ আরসিটিভি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ মোছাঃ উম্মে সালমা (শিরিন) (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চক গোবিন্দ মৌজার পশ্চিম চারমাথা এলাকায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রাত্রীকালীন মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই)মো. শাহজাহান আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন অবস্থায় থাকা উম্মে সালমা (শিরিন)কে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার কাছ থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার উম্মে সালমা (শিরিন) দিনাজপুর সদর উপজেলার মহব্বতপুর গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের মেয়ে এবং মো. শাহ্ ইয়াজদান জিসানের স্ত্রী।

এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালে শুটিংয়ে গিয়ে দুর্যোগের মাঝে আটকা অভিনেতা খরাজ মুখোপাধ্যায়

নেপালে ফের ভয়াবহ বন্যার শঙ্কা

রাষ্ট্রপতির সঙ্গে সিইসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

খলনায়ক ডনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

গাইবান্ধায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভা 

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ট্যাপেন্ডাডল ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

চ্যাম্পিয়নস লিগের ড্র আজ, কীভাবে নির্ধারিত হবে প্রতিপক্ষ?

১১ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৪

১০

আজ ২৭ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১১

নামাজের সময়সূচি – ২৭ আগস্ট ২০২৬

১২

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

১৩

আজ ২৬ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১৪

নামাজের সময়সূচি – ২৬ আগস্ট ২০২৬

১৫

তথ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন জহির উদ্দিন স্বপন

১৬

আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ, ফিফার অনুমোদন

১৭

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, আক্রান্ত ৮৮০

১৮

তেঁতুলিয়ার সীমান্ত এলাকায় এক ব্যক্তির উদ্যােগে চালু হলো ২৪ ঘন্টার অ্যাম্বুলেন্স সেবা

১৯

জ্বালানি সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী

২০