RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
২২ অগাস্ট ২০২৬, ৩:০৮ অপরাহ্ন

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে চাচা খুন, গ্রেপ্তার ৪

ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুরে জমি নিয়ে বিরোধের জেরে আদা চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার মামলায় প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বগুড়া সদর থানার নাটাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১৩ ও র‌্যাব-১২-এর যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মামলার প্রধান আসামি সাদুল্লাপুর উপজেলার দশলিয়া বেহারাপাড়া (রায়পাড়া) গ্রামের নিপেন দাস ওরফে খইলশা (৬১), তার দুই ছেলে শঙ্খরাজ সেন ওরফে ঠাকুর দাস (২৮) ও সত্য সেন ওরফে সত্য দাস (২১) এবং স্ত্রী শংকরী রানী (৫১)।

র‌্যাব-১৩-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামে পারিবারিক বসতভিটার সীমানা নিয়ে নিহত আদা চন্দ্র দাসের সঙ্গে তার বড় ভাই নিপেন চন্দ্র দাসের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

মামলার এজাহারের বরাত দিয়ে র‌্যাব জানায়, গত ৩ জুলাই নিপেন চন্দ্র দাস বিরোধপূর্ণ জায়গায় টয়লেট নির্মাণ শুরু করলে দুই পরিবারের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরদিন ৪ জুলাই বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়।

তবে ওই দিন দুপুরে বাড়ির সামনে ছাগল চরানোর সময় আদা চন্দ্র দাসকে নিপেন দাস, তার দুই ছেলে শঙ্খরাজ ও সত্য দাসসহ পরিবারের কয়েকজন ঘিরে ধরেন। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে আদা চন্দ্র দাসকে এলোপাতাড়ি কোপান বলে অভিযোগ করা হয়েছে।

তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় আদা চন্দ্র দাসকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ৪ জুলাই সাদুল্লাপুর থানায় হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান বলে জানিয়েছে র‌্যাব।

ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-১৩ গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩-এর সিপিসি-৩, গাইবান্ধা ও র‌্যাব-১২-এর সিপিএসসি, বগুড়ার যৌথ অভিযানিক দল শনিবার রাতে বগুড়া সদর থানার নাটাইপাড়া এলাকায় অভিযান চালায়।

অভিযানে স্থানীয় একটি বাসা থেকে মামলার প্রধান আসামি নিপেন দাস, তার দুই ছেলে শঙ্খরাজ সেন ওরফে ঠাকুর দাস ও সত্য সেন ওরফে সত্য দাস এবং স্ত্রী শংকরী রানীকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যাসহ গুরুতর অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন জহির উদ্দিন স্বপন

আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ, ফিফার অনুমোদন

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, আক্রান্ত ৮৮০

তেঁতুলিয়ার সীমান্ত এলাকায় এক ব্যক্তির উদ্যােগে চালু হলো ২৪ ঘন্টার অ্যাম্বুলেন্স সেবা

জ্বালানি সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

‘ব্রহ্মাস্ত্র ২’-এ ছোট চরিত্রে ফিরছেন আলিয়া

কাজের গতি বাড়াতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ

ইংলিশ তারকা ডিফেন্ডারকে দলে ভেড়াল আর্সেনাল

১০

ভোলাবাসীর দীর্ঘ অপেক্ষার অবসান, মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

১১

গাজায় ৩ লাখ ৫০ হাজারের বেশি রোগীর প্রয়োজন জরুরি ওষুধ

১২

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচিতে উপকৃত হলো ৩ শতাধিক নারী-পুরুষ

১৩

সড়ক নয় যেন মরণফাঁদ: রোড আইডি জটিলতায় ১৮ বছরেও হয়নি সংস্কার

১৪

সাঘাটায় ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার 

১৫

টানা ৩ দফা বাড়ল স্বর্ণের দাম ভরি এখন ২,৪৬,১১০ টাকা

১৬

স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

১৭

সালমান খানের জিমে আগুন

১৮

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে চাচা খুন, গ্রেপ্তার ৪

১৯

নাটোরে বাস-ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত

২০