RCTV Logo বিনোদন ডেস্ক
২২ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

‎দ্বিতীয় সপ্তাহেও শক্ত অবস্থানে ‘আওয়ারাপন ২’, আয় ১৭০ কোটি

ছবিঃ সংগৃহীত

প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই দর্শক টানতে সফল ইমরান হাশমি অভিনীত রোমান্টিক অ্যাকশন ড্রামা সিনেমা ‘আওয়ারাপন ২’। গত ১৪ আগস্ট বিশ্বজুড়ে মুক্তি পাওয়া সিনেমাটি বক্স অফিসে দুর্দান্ত শুরুর পর দ্বিতীয় সপ্তাহেও নিজের শক্ত অবস্থান ধরে রেখেছে। খবর এনডিটিভির।

ইন্ডাস্ট্রি ট্র্যাকার ‘স্যাকনিল্ক’-এর তথ্য অনুযায়ী, মুক্তির অষ্টম দিনে ভারতে সিনেমাটির নেট আয় ৫.৫০ কোটি রুপি। এর মাধ্যমে ভারতের বাজারে সিনেমাটির মোট নেট কালেকশন দাঁড়িয়েছে ১১৯ কোটি রুপি। আর ভারতে ছবিটির গ্রস (সর্বমোট) আয় পৌঁছেছে ১৪১.৮৭ কোটি রুপিতে।

দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ ভালো ব্যবসা করছে চলচ্চিত্রটি। অষ্টম দিনে প্রবাসী বাজার থেকে সিনেমাটি আরও ১ কোটি টাকা সংগ্রহ করেছে। ফলে বিদেশের মাটিতে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ২৭.৩০ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বজুড়ে ‘আওয়ারাপন ২’-এর মোট গ্রস কালেকশন এখন ১৬৯.১৭ কোটি রুপি, যা খুব দ্রুতই ১৭০ কোটির মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে।

মুক্তির প্রথম দিন ২২ কোটি দিয়ে খাতা খোলার পর প্রথম উইকেন্ডে সিনেমাটির আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। দ্বিতীয় দিনে ৩৩.৭৫ কোটি এবং তৃতীয় দিনে ২৬ কোটি রুপি আয় করে ছবিটি।

তবে পরের সপ্তাহের কর্মদিবসের শুরুতেই এর আয়ে খানিকটা ভাটা পড়ে; চতুর্থ দিনে ৯.২৫ কোটি, পঞ্চম দিনে ৯.৭৫ কোটি, ষষ্ঠ দিনে ৬.৭৫ কোটি এবং সপ্তম দিনে ৬ কোটি রুপি সংগ্রহ করে। এরপর অষ্টম দিনে আরও ৫.৫০ কোটি যোগ হলে প্রথম আট দিন শেষে এর ভারতের বাজার থেকে মোট নেট কালেকশন দাঁড়ায় ১১৯ কোটি রুপি।

২০০৭ সালের আলোচিত সিনেমা ‘আওয়ারাপন’-এর এই সিক্যুয়েলটি পরিচালনা করেছেন নিতিন কক্কর। বিশেষ ফিল্মস-এর ব্যানারে ছবিটির প্রযোজনায় রয়েছেন বিশেষ ভাট ও মুকেশ ভাট। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি ও দিশা পাটানি। এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পুরন গাব্বি, অনিরুদ্ধ রাওয়াল, শাবানা আজমি, সুবিন্দর ভিকি, বিজয়ন্ত কোহলি এবং অতুল কুমার।

ছবিতে শিবম পন্ডিত চরিত্রে ইমরান হাশমির ভালোবাসা, ত্যাগ ও পাপমোচনের টানাপোড়েনের মধ্য দিয়ে পুনরায় অপরাধ জগতে জড়িয়ে পড়ার গল্প তুলে ধরা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন জহির উদ্দিন স্বপন

আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ, ফিফার অনুমোদন

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, আক্রান্ত ৮৮০

তেঁতুলিয়ার সীমান্ত এলাকায় এক ব্যক্তির উদ্যােগে চালু হলো ২৪ ঘন্টার অ্যাম্বুলেন্স সেবা

জ্বালানি সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

‘ব্রহ্মাস্ত্র ২’-এ ছোট চরিত্রে ফিরছেন আলিয়া

কাজের গতি বাড়াতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ

ইংলিশ তারকা ডিফেন্ডারকে দলে ভেড়াল আর্সেনাল

১০

ভোলাবাসীর দীর্ঘ অপেক্ষার অবসান, মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

১১

গাজায় ৩ লাখ ৫০ হাজারের বেশি রোগীর প্রয়োজন জরুরি ওষুধ

১২

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচিতে উপকৃত হলো ৩ শতাধিক নারী-পুরুষ

১৩

সড়ক নয় যেন মরণফাঁদ: রোড আইডি জটিলতায় ১৮ বছরেও হয়নি সংস্কার

১৪

সাঘাটায় ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার 

১৫

টানা ৩ দফা বাড়ল স্বর্ণের দাম ভরি এখন ২,৪৬,১১০ টাকা

১৬

স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

১৭

সালমান খানের জিমে আগুন

১৮

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে চাচা খুন, গ্রেপ্তার ৪

১৯

নাটোরে বাস-ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত

২০