RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
২১ অগাস্ট ২০২৬, ৪:০১ অপরাহ্ন

ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার আপন দুই ভাই

ছবিঃ আরসিটিভি

‎‎গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদক বিক্রির পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের বাবা পালিয়ে যান।

‎শুক্রবার (২১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার।

এর আগে বুধবার (১৯ আগস্ট) গাইবান্ধা সদর থানায় এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গত মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলের দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মধ্য ধানঘড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তাররা হলেন,উপজেলার মধ্য ধানঘড়া এলাকার চাঁন মিয়ার ছেলে মিষ্টি মিয়া (৩২) ও মিথুন মিয়া (২৬)।

‎ডিবি পুলিশ জানান, একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মধ্য ধানঘড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চাঁন মিয়ার বাড়িতে তার দুই ছেলে মাদক বিক্রির পরিকল্পনা করছিলেন বলে পুলিশের দাবি। এ সময় পুলিশ তাদের দুজনকে আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চাঁন মিয়া কৌশলে দেয়াল টপকে পালিয়ে যান

‎‎পরে আটক মিষ্টি মিয়ার পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫০ পিস এবং মিথুন মিয়ার পকেট থেকে আরও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মোট ১০০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।

‎এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার বলেন, গ্রেপ্তার দুই ভাই মিষ্টি, মিথুন এবং বাবা পলাতক চাঁন মিয়ার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা করা হয়েছে। মামলাটি নং-৪৪, তারিখ ১৯ আগস্ট ২০২৬। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় অভিযোগ আনা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন জহির উদ্দিন স্বপন

আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ, ফিফার অনুমোদন

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, আক্রান্ত ৮৮০

তেঁতুলিয়ার সীমান্ত এলাকায় এক ব্যক্তির উদ্যােগে চালু হলো ২৪ ঘন্টার অ্যাম্বুলেন্স সেবা

জ্বালানি সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

‘ব্রহ্মাস্ত্র ২’-এ ছোট চরিত্রে ফিরছেন আলিয়া

কাজের গতি বাড়াতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ

ইংলিশ তারকা ডিফেন্ডারকে দলে ভেড়াল আর্সেনাল

১০

ভোলাবাসীর দীর্ঘ অপেক্ষার অবসান, মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

১১

গাজায় ৩ লাখ ৫০ হাজারের বেশি রোগীর প্রয়োজন জরুরি ওষুধ

১২

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচিতে উপকৃত হলো ৩ শতাধিক নারী-পুরুষ

১৩

সড়ক নয় যেন মরণফাঁদ: রোড আইডি জটিলতায় ১৮ বছরেও হয়নি সংস্কার

১৪

সাঘাটায় ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার 

১৫

টানা ৩ দফা বাড়ল স্বর্ণের দাম ভরি এখন ২,৪৬,১১০ টাকা

১৬

স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

১৭

সালমান খানের জিমে আগুন

১৮

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে চাচা খুন, গ্রেপ্তার ৪

১৯

নাটোরে বাস-ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত

২০