RCTV Logo নীলফামারী প্রতিনিধি
১৭ অগাস্ট ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন

নীলফামারীতে পৃথক দুর্ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু

ছবিঃ আরসিটিভি

নীলফামারীতে পৃথক দুটি দুর্ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে ডোমার মহাসড়কে নসিমনের ধাক্কায় একজন এবং দুপুরে ডিমলার নাউতারা ইউনিয়নের তুহিন বাজার এলাকায় সেচ ক্যানেলে ডুবে দুই শিশুর মৃত্যু হয়।

নিহতরা হলেন—ডিমলা উপজেলার পাঙ্গা রামডাঙ্গা এলাকার সাইফুল ইসলামের ছেলে শাহজাহান আলী (৩৪), নতুন বাজার এলাকার আজগার আলীর মেয়ে পাখি (১২) এবং একই এলাকার আবুলের মেয়ে সিনহা (৪)। পাখি ও সিনহা সম্পর্কে খালা-ভাগনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে জলঢাকা থেকে গরুবোঝাই একটি নসিমন ডোমারের দিকে যাচ্ছিল। পথে ডোমার মহাসড়ক এলাকায় নসিমনের ধাক্কায় শাহজাহান আলীসহ চারজন আহত হন। স্থানীয়রা গুরুতর আহত শাহজাহান আলীকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, দুপুরে ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের তুহিন বাজার এলাকায় একটি সেচ ক্যানেলের পাশে খেলছিল পাখি ও সিনহা। একপর্যায়ে সিনহা ক্যানেলের পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে পাখি পানিতে নামলে দুজনেই পানিতে ডুবে যায়। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাদের উদ্ধার করেন। তবে ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়।

পৃথক দুটি দুর্ঘটনায় তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন, নসিমনের ধাক্কায় একজন নিহত হওয়ার বিষয়টি জানা গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে ডোবার পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

বার্সেলোনার এক ভুলে ২০ থেকে ১৫০ মিলিয়নে আলভারেজ

স্ত্রীকে বৈদ্যুতিক শকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

‘মিয়া ভাই’ ফারুকের জন্মদিন আজ

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

গাইবান্ধায় পাটের বাম্পার হলেও উৎপাদন খরচ বেশি

প্রশিক্ষণ শেষে ১৫ যুবকের হাতে সনদ ও ইলেকট্রিক টুলস তুলে দিল বিজিবি

ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি : সড়কমন্ত্রী

দিনাজপুরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার-২, ভ্রাম্যমান আদালতে ৩ জনের কারাদণ্ড

প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

১০

ব্রাজিলকে হারিয়ে টানা ৩ বার চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা

১১

রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

যুক্তরাজ্যে বৃষ্টির জন্য নামাজ পড়লেন মুসলিমরা

১৩

তিন শহরে নারীদের বিশেষ বাস চালু হচ্ছে আজ

১৪

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় তেলের বাজারে ঊর্ধ্বগতি

১৫

খাবারে খাসি না পেয়ে বিয়ে না করেই চলে গেলেন প্রবাসী বর

১৬

১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৭

ফুলবাড়ীতে মায়ের সঙ্গে বিদ্যালয়ে যাওয়ার পথে বাসের ধাক্কায় তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু

১৮

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

১৯

আজ সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী

২০