RCTV Logo বিনোদন ডেস্ক
১৭ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

‘ঘোস্ট’ খ্যাত অভিনেত্রী অনন্যা রাজ আর নেই

ছবিঃ সংগৃহীত

‘ঘোস্ট’ খ্যাত বলিউড অভিনেত্রী অনন্যা রাজ আর নেই। মাত্র ২৭ বছর বয়সেই চির ঘুমের দেশে তিনি।

এই অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে তার মৃত্যুর এক মাস পর। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৫ জুলাই ঘুমের মধ্যেই তিনি মারা যান।

অভিনেত্রীর পরিবার জানিয়েছে, গত এক বছরেরও বেশি সময় ধরে শারীরিক ও মানসিক নানা সমস্যার সঙ্গে লড়াই করছিলেন অনন্যা। দীর্ঘ এই লড়াইয়ের পর অবশেষে ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়।

তবে মৃত্যুর সঠিক কারণ নিয়ে পরিবার আর কোনো তথ্য প্রকাশ্যে আনেনি।

গত ১৫ আগস্ট ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে অনন্যার মৃত্যুর খবর জানান তার পরিবারের সদস্যরা। সেখানে লেখা হয়, ‘অনেক কষ্ট নিয়ে জানাচ্ছি যে গত ১৫ জুলাই ভোরবেলা আমাদের অনন্যা চলে গিয়েছে। ও ঘুমের মধ্যেই শান্তিতে চলে গিয়েছে।

’ একই সঙ্গে অনন্যার অনুরাগীদের কাছে তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করার এবং এই কঠিন সময়ে পরিবারকে কিছুটা ব্যক্তিগত পরিসর দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

মুম্বইয়ে জন্ম ও বেড়ে ওঠা অনন্যা ২০১৬ সালে ‘৭ আওয়ারস টু গো’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। এরপর ‘দ্য ফাইনাল এক্সিট’ এবং ‘ঘোস্ট’-এর মতো ছবিতে অভিনয় করে নজর কাড়েন তিনি। বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও কাজ করেছেন এই অভিনেত্রী। ২০২২ সালে তেলেগু ভাষার সাসপেন্স থ্রিলার ‘থাগগেদে লে’-তে তার অভিনয় প্রশংসিত হয়।

‘মাদ্রাজ গ্যাং’ নামের একটি ছবিতেও তার কাজ করার কথা ছিল।

ক্যারিয়ারের একেবারে শুরুর দিকেই অনন্যার এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন দুনিয়ায়। মাত্র ২৭ বছর বয়সে থেমে গেল তার স্বপ্নের উড়ান। তবে তার অভিনয় ও কাজের স্মৃতির মধ্য দিয়ে দর্শকের মনে তিনি দীর্ঘদিন বেঁচে থাকবেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি : সড়কমন্ত্রী

দিনাজপুরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার-২, ভ্রাম্যমান আদালতে ৩ জনের কারাদণ্ড

প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

ব্রাজিলকে হারিয়ে টানা ৩ বার চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা

রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যুক্তরাজ্যে বৃষ্টির জন্য নামাজ পড়লেন মুসলিমরা

তিন শহরে নারীদের বিশেষ বাস চালু হচ্ছে আজ

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় তেলের বাজারে ঊর্ধ্বগতি

খাবারে খাসি না পেয়ে বিয়ে না করেই চলে গেলেন প্রবাসী বর

১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

ফুলবাড়ীতে মায়ের সঙ্গে বিদ্যালয়ে যাওয়ার পথে বাসের ধাক্কায় তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু

১১

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

১২

আজ সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী

১৩

দুই কার্গো এলএনজি কিনবে সরকার

১৪

প্রথমবার আফগান জাতীয় দলে ডাক পেলেন নবীর ছেলে

১৫

দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

১৬

আজ ১৮ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১৭

নামাজের সময়সূচি – ১৮ আগস্ট ২০২৬

১৮

অনুমোদন পেল ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটি) 

১৯

লালমনিরহাটে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা ৫ হাজার

২০