RCTV Logo স্পোর্টস ডেস্ক
৫ অগাস্ট ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন

রেসলিংকে বিদায় জানালেন ব্রক লেসনার

ছবিঃ সংগৃহীত

পেশাদার রেসলিংয়ের পাশাপাশি সব ধরনের কম্ব্যাট স্পোর্টস থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ব্রক লেসনার। ৪৯ বছর বয়সি এই কিংবদন্তি জানিয়েছেন, গত শনিবার ডাব্লিউডাব্লিউই সামারস্ল্যামে অংশ নেওয়া ম্যাচটিই ছিল তার ক্যারিয়ারের শেষ লড়াই।

মঙ্গলবার ‘দ্য প্যাট ম্যাকএফি শো’-তে উপস্থিত হয়ে অবসরের ঘোষণা দেন ১০ বারের ডাব্লিউডাব্লিউই বিশ্বচ্যাম্পিয়ন। লেসনার জানান, চলতি বছরের শুরুতে রেসলেমেনিয়ায় রিংয়ের মাঝখানে বুট ও গ্লাভস খুলে রাখার সময়ই তিনি মনে করেছিলেন তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে। তবে শেষবারের মতো দর্শকদের সামনে নামার ইচ্ছা থেকেই মিনিয়াপোলিসে অনুষ্ঠিত ‘হেল ইন আ সেল’ ম্যাচে অংশ নেন তিনি।

অবসরের বিষয়ে লেসনার বলেন, ‘আজ আনুষ্ঠানিকভাবে জানাচ্ছি, আমি অবসর নিয়েছি। শনিবারের ম্যাচটি আমার জন্য খুবই আবেগঘন ছিল। রেসলেমেনিয়ায় ওবা ফেমির কাছে আছাড় খাওয়ার পর মনে হয়েছিল, আর হয়ত রিংয়ে ফেরা হবে না। কিন্তু রেসলিং আমাকে আবার টেনেছিল। মনে হয়েছিল, এখনও কিছু দেওয়ার আছে। তবে এখন মনে হচ্ছে, এটাই সঠিক সময়। শনিবারের ম্যাচের মধ্য দিয়েই ব্রক লেসনারের অধ্যায়ের সমাপ্তি হয়েছে। রেসলিং হোক বা অন্য কোনো প্রতিযোগিতা—সবকিছু থেকেই আমি বিদায় নিচ্ছি।’

এই ঘোষণার মাধ্যমে পেশাদার ক্রীড়াঙ্গনের অন্যতম সফল ও আলোচিত একটি ক্যারিয়ারের সমাপ্তি ঘটল।

২০০০ সালে ইউনিভার্সিটি অব মিনেসোটার হয়ে এনসিএএ ডিভিশন–১ জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতে আলোচনায় আসেন লেসনার। দুই বছর পর ডাব্লিউডাব্লিউইতে অভিষেকেই নিজের বিখ্যাত ‘এফ-ফাইভ’ ফিনিশিং মুভ ব্যবহার করে ডোয়েন ‘দ্য রক’ জনসনকে হারিয়ে প্রথম বিশ্বচ্যাম্পিয়নশিপ জেতেন। পরবর্তী সময়ে মোট ১০টি বিশ্ব শিরোপা জয়ের পাশাপাশি দুটি রয়্যাল রাম্বল, একটি কিং অব দ্য রিং এবং একটি মানি ইন দ্য ব্যাংক শিরোপাও নিজের করে নেন। ২০১৪ সালে রেসলেমেনিয়ায় দ্য আন্ডারটেকারের টানা ২১ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ড ভেঙেও ইতিহাস গড়েন তিনি।

রেসলিংয়ের বাইরে অন্য খেলাতেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন লেসনার। ২০০৪ সালে এনএফএলের মিনেসোটা ভাইকিংসের হয়ে প্রাক-মৌসুমে খেলেন তিনি। পরে ২০০৭ সালে ইউএফসিতে অভিষেকের পর মাত্র চতুর্থ লড়াইয়েই ২০০৮ সালে হেভিওয়েট চ্যাম্পিয়ন হন।

দীর্ঘ ক্যারিয়ারের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত লেসনার বলেন, ‘আমি দক্ষিণ ডাকোটার এক সাধারণ খামারের ছেলে ছিলাম। বড় স্বপ্ন, কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তিই আমাকে এই জায়গায় এনেছে। জীবনে যা অর্জন করেছি, তার জন্য আমি সৃষ্টিকর্তা ও যারা পাশে ছিলেন, সবার প্রতি কৃতজ্ঞ।’

তরুণদের উদ্দেশে তার বার্তা, ‘আজ সবাই শুধু সাফল্যটাই দেখে, কিন্তু সেই সাফল্যের পেছনের ত্যাগ আর পরিশ্রম চোখে পড়ে না। নিজের লক্ষ্যে অবিচল থাকলে এবং কঠোর পরিশ্রম করলে একদিন অবশ্যই তার ফল পাওয়া যায়।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের বিরুদ্ধে ‘সামরিক পদক্ষেপের’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিপন মিয়ার বিরুদ্ধে মামলা

রেসলিংকে বিদায় জানালেন ব্রক লেসনার

গিরিজা খাল সংস্কারে বিজিবির উদ্যোগ, কমবে জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকি

বিশ্ববাজারে এক মাসের সর্বোচ্চে স্বর্ণের দাম

নাটোরের লালপুরে ত্রিমুখী সংঘর্ষে কৃষিশ্রমিক নিহত, আহত ২

সংঘর্ষ সহিংসতা পেরিয়ে বেরোবিতে একই মঞ্চে উপাচার্য-ছাত্রদল-শিবির

গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

নাটোরে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বছর পূর্তি উপলক্ষ্যে সমাবেশ ও গনমিছিল

চুরি করতে এসে গৃহবধূর কামড়ে আঙুল হারাল চোর

১০

মেয়ের শ্বশুরবাড়ির লোকজনের মারধরে বাবার মৃত্যু

১১

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট : সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার

১২

মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই

১৩

জুলাই আন্দোলনে হতাহত হওয়া প্রতিটি ঘটনার বিচার হবে: প্রধানমন্ত্রী

১৪

জুলাই সনদ প্রত্যেকটি পৃষ্ঠায় পৃষ্ঠায় প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৫

‘গজনি’র সেই ভয়ংকর খলনায়ক প্রদীপ সিংহ রাওয়াত আর নেই

১৬

৫ আগস্ট: যে দিনে বার্সেলোনা ছাড়তে বাধ্য হয়েছিলেন লিওনেল মেসি

১৭

২ বছরেও আলোর মুখ দেখেনি আবু সাঈদের স্মৃতিচিহ্ন

১৮

ফের তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে

১৯

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০