RCTV Logo আরসিটিভি ডেস্ক
৫ অগাস্ট ২০২৬, ১:৩৩ অপরাহ্ন

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট : সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী।

তিনি জানান, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে গাজী সালাউদ্দিন তানভীরকে বগুড়ায় আনা হচ্ছে। এ বিষয়ে সংবাদ ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত রবিবার রাতে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ওই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি করা হয়েছে এবং জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালানো হয়েছে।

বিষয়টি বিএনপির একাধিক নেতাকর্মী দেখার পর দলীয় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে মামলা করা হয়।

সিলেট বিভাগের কয়েকটি জেলায় এনসিপির পদযাত্রায় হামলা ও বাধার জন্য ছাত্রদল ও যুবদলের নেতাদের দায়ী করে শুক্রবার ফেসবুকে পোস্ট দেন তানভীর। ওই পোস্টে তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সমালোচনার পর পোস্টটি সরিয়ে নেওয়া হলেও এর স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এরপর নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে আরেকটি পোস্ট দেন তানভীর। ওই দিনই এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার পাঠানো নোটিশে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের বিরুদ্ধে ‘সামরিক পদক্ষেপের’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিপন মিয়ার বিরুদ্ধে মামলা

রেসলিংকে বিদায় জানালেন ব্রক লেসনার

গিরিজা খাল সংস্কারে বিজিবির উদ্যোগ, কমবে জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকি

বিশ্ববাজারে এক মাসের সর্বোচ্চে স্বর্ণের দাম

নাটোরের লালপুরে ত্রিমুখী সংঘর্ষে কৃষিশ্রমিক নিহত, আহত ২

সংঘর্ষ সহিংসতা পেরিয়ে বেরোবিতে একই মঞ্চে উপাচার্য-ছাত্রদল-শিবির

গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

নাটোরে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বছর পূর্তি উপলক্ষ্যে সমাবেশ ও গনমিছিল

চুরি করতে এসে গৃহবধূর কামড়ে আঙুল হারাল চোর

১০

মেয়ের শ্বশুরবাড়ির লোকজনের মারধরে বাবার মৃত্যু

১১

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট : সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার

১২

মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই

১৩

জুলাই আন্দোলনে হতাহত হওয়া প্রতিটি ঘটনার বিচার হবে: প্রধানমন্ত্রী

১৪

জুলাই সনদ প্রত্যেকটি পৃষ্ঠায় পৃষ্ঠায় প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৫

‘গজনি’র সেই ভয়ংকর খলনায়ক প্রদীপ সিংহ রাওয়াত আর নেই

১৬

৫ আগস্ট: যে দিনে বার্সেলোনা ছাড়তে বাধ্য হয়েছিলেন লিওনেল মেসি

১৭

২ বছরেও আলোর মুখ দেখেনি আবু সাঈদের স্মৃতিচিহ্ন

১৮

ফের তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে

১৯

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০