স্পোর্টস ডেস্ক 

আজ ৫ আগস্ট। ঠিক এই দিনেই ফুটবল বিশ্ব দেখেছিল এক হৃদয়বিদারক মুহূর্ত। ২০২১ সালের ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় বার্সেলোনা—লিওনেল মেসি আর ক্লাবটিতে থাকছেন না। প্রায় ২১ বছরের সম্পর্কের অবসান ঘটে এক বিবৃতিতে।
সবকিছু ঠিকঠাক থাকলেও কেন বার্সা ছাড়তে হয়েছিল মেসিকে? মূল কারণ ছিল ক্লাবের ভয়াবহ আর্থিক সংকট এবং স্প্যানিশ লা লিগার কঠোর বেতনসীমা (Salary Cap) নিয়ম। নতুন চুক্তিতে মেসি বেতন কমাতে রাজি হলেও, লা লিগার নিয়ম অনুযায়ী বার্সেলোনা তাকে নিবন্ধন করাতে পারেনি।
ফলে অশ্রুসিক্ত বিদায় নিয়ে বার্সেলোনা ছাড়েন ক্লাব ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন। এরপর তিনি যোগ দেন প্যারিস সেইন্ট-জার্মেইনে (PSG), আর শেষ হয় ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক অধ্যায়।
মন্তব্য করুন