RCTV Logo নীলফামারী প্রতিনিধি
৩ অগাস্ট ২০২৬, ৩:২২ অপরাহ্ন

গলাকেটে যুবককে রেললাইনের পাশে ফেলে যায় দুর্বৃত্তরা 

ছবিঃ আরসিটিভি

নীলফামারীর সৈয়দপুরে হৃদয় ইসলাম (২১) নামে এক যুবককে গলাকাটা মুমূর্ষু আহত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

সোমবার (৩ আগস্ট) সকালের দিকে শহরের ইসলামবাগ চিনি মসজিদ এলাকায় রেলওয়ে কারখানার নিরাপত্তাপ্রাচীর সংলগ্ন রেললাইনের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। আহত যুবক শহরের চওড়া বাগিচাপাড়া এলাকার মহুবার রহমানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজকে সকালের দিকে স্থানীয়রা রেললাইনের পাশ দিয়ে যাচ্ছিলেন। এসময়ে হৃদয় ইসলামকে গলা কাটা ও হাতের কব্জিতে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। তা দেখে স্থানীয়রা তাকে উদ্ধার হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাইয়ুল কবির রাজীব বলেন, ধারালো কিছু দিয়ে তার গলায় ও হাতের কব্জিতে জখম করা হয়েছে। তাছাড়া শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এবিষয়ে সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, গলা কাটা ও হাতের কব্জিতে জখম অবস্থায় একজনকে রেললাইনের পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। আমরা বিষয়টি তদন্ত করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু 

পরিচ্ছন্ন দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল ১ কোটি ৩ লাখ টাকা

বিএনপি ও জামায়াতসহ ৩৮ দলের আয়-ব্যয়ের হিসাব জমা ইসিতে

গলাকেটে যুবককে রেললাইনের পাশে ফেলে যায় দুর্বৃত্তরা 

নীলফামারীর এক মেলায় মিলছে চার সেবা

ঢাকায় রেল দুর্ঘটনায় ঠাকুরগাঁওয়ের স্কুলছাত্র তূর্যের মৃত্যু, এলাকায় শোক

বক্স অফিসে হলিউড দানবদের মুখোমুখি শাহরুখ

১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছেন ৫৫ লাখ পরিবার

বিরলে বজ্রপাতে যুবকের মৃত্যু

১০

প্যারিস মাতালেন নগর বাউল জেমস

১১

রমেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১২

বক্স অফিসে ঝড় তুলছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

১৩

ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১; অভিযুক্তের অস্ত্রাঘাতে আহত ৩

১৪

বিশ্ব তরমুজ দিবস আজ

১৫

ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

১৬

বার্কোর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি চেলসির

১৭

জয়া আহসানের কৃষিকাজ: দীর্ঘক্ষণ চালালেন কোদাল, প্রশংসায় অভিনেত্রী

১৮

২৫ ছক্কায় ৯১ বলে ২৩৩ রান! ২২ গজে ভারতীয় ব্যাটারের তাণ্ডব

১৯

সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫

২০