RCTV Logo নীলফামারী প্রতিনিধি
৩ অগাস্ট ২০২৬, ৩:১৯ অপরাহ্ন

নীলফামারীর এক মেলায় মিলছে চার সেবা

ছবিঃ আরসিটিভি

ষাটোর্ধ্ব বছর বয়সি আলতাফ উদ্দিন দীর্ঘদিনরে ইউনিয়ন পরিষদে ঘুরে পায়নি বয়স্কভাতার কার্ড। আজকে তিনি এসেছেন সমাজসেবা কার্যালয়ের আয়োজিত ভাতা ও কৃষি ঋণ মেলায়। সেখানে এসে আবেদন করে হবেন বয়স্কভাতার সুবিধাভোগী।

সোমবার (৩ আগস্ট) সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলবে নীলফামারীর কিশোরগঞ্জের উপজেলা পরিষদ চত্বরে সমাজসেবা কার্যালয়ের আয়োজিত ভাতা ও কৃষি ঋণ মেলা।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান মেলার উদ্ভাবন করেন। এসময়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান ও সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

একই স্থানে মিলছে সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবা। প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা ও বিধবা ভাতার আবেদন গ্রহণের পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ থাকায় সেবাপ্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

এই সেবামেলায় নারী-পুরুষ সকাল থেকেই ভিড় করেন। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে সংশ্লিষ্ট কর্মকর্তারা ভাতার আবেদন গ্রহণ করেন এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে সেবাগ্রহীতাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে স্বাস্থ্যসেবার অংশ হিসেবে আগতদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

সেবা নিতে আসা মনজিলা বেগম বলেন, এক জায়গায় একাধিক সরকারি সেবা পাওয়ায় আমাদের সময় ও খরচ দুটিই সাশ্রয় হয়েছে। বিশেষ করে প্রবীণ, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর।

আরেক বৃদ্ধা খাদিজা বেগম বলেন, দীর্ঘদিন ধরে ঘুরেছিলাম ইউনিয়নে পরিষদে তবুও আমার ভাতার কার্ড হয়নি। আজকে এখানে এসে ভাতার আবেদন করলাম। এখানে এসে সুবিধা পেয়ে আমরা খুশী।

প্রতিবন্ধী ভাতা করতে আসা নাসির উদ্দিনের বাবা রাজু ইসলাম বলেন, আমার ছেলের প্রতিবন্ধীর আবেদন করেছিলাম সুবিধা পাইনি। এখানে মেলা হওয়ার কথা শুনে এসে বিনামূল্যে আবেদন করলাম।

এবিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন বলেন, আজকের মেলায় সেবাগ্রহীতা এসে আবেদন করছেন। আমরা সকল কাগজপত্র যাচাই-বাছাই করে আবেদন গ্রহণ করছি। সমাজসেবায় সেবা পেতে কোন টাকা পয়সা লাগেনা। আজকে বিভিন্ন এলাকা থেকে সুবিধা নিতে আসা সুবিধাভোগীদের সেবা দিতে আমরা কাজ করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু 

পরিচ্ছন্ন দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল ১ কোটি ৩ লাখ টাকা

বিএনপি ও জামায়াতসহ ৩৮ দলের আয়-ব্যয়ের হিসাব জমা ইসিতে

গলাকেটে যুবককে রেললাইনের পাশে ফেলে যায় দুর্বৃত্তরা 

নীলফামারীর এক মেলায় মিলছে চার সেবা

ঢাকায় রেল দুর্ঘটনায় ঠাকুরগাঁওয়ের স্কুলছাত্র তূর্যের মৃত্যু, এলাকায় শোক

বক্স অফিসে হলিউড দানবদের মুখোমুখি শাহরুখ

১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছেন ৫৫ লাখ পরিবার

বিরলে বজ্রপাতে যুবকের মৃত্যু

১০

প্যারিস মাতালেন নগর বাউল জেমস

১১

রমেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১২

বক্স অফিসে ঝড় তুলছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

১৩

ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১; অভিযুক্তের অস্ত্রাঘাতে আহত ৩

১৪

বিশ্ব তরমুজ দিবস আজ

১৫

ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

১৬

বার্কোর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি চেলসির

১৭

জয়া আহসানের কৃষিকাজ: দীর্ঘক্ষণ চালালেন কোদাল, প্রশংসায় অভিনেত্রী

১৮

২৫ ছক্কায় ৯১ বলে ২৩৩ রান! ২২ গজে ভারতীয় ব্যাটারের তাণ্ডব

১৯

সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫

২০