ঠাকুরগাঁও প্রতিনিধি 

রাজধানী ঢাকার বনানী এলাকায় আজ সকালে ঘটে যাওয়া এক রেল দুর্ঘটনায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের বাসিন্দা কামাল চৌধুরীর ছেলে তূর্য (১৪) নিহত হয়েছে।
জানা গেছে, তূর্য ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সকালে দুর্ঘটনায় গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তূর্যের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তার স্বজন, বন্ধু ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। পাড়িয়া ইউনিয়নজুড়ে এ ঘটনায় শোকের পরিবেশ বিরাজ করছে।
দুর্ঘটনার বিস্তারিত কারণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে পরবর্তী সময়ে সংবাদটি হালনাগাদ করা হবে।
মন্তব্য করুন