দিনাজপুর প্রতিনিধি 

দিনাজপুরের বিরল উপজেলায় বজ্রপাতে মো. হেলাল বরকু (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
৩ আগস্ট সোমবার সকাল আনুমানিক ১১টা ২৫ মিনিটে উপজেলার ৫ নম্বর বিরল ইউনিয়নের ঝাড়পুকুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হেলাল বরকু ওই গ্রামের মো. খাদিমুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ জমিতে বরেন্দ্র গভীর নলকূপের সেচের পানি নেওয়ার কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন হেলাল। বাড়ির কাছাকাছি পৌঁছালে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুর রউফ।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।
মন্তব্য করুন