RCTV Logo ডেস্ক রিপোর্ট
২৩ ফেব্রুয়ারী ২০২৫, ২:২০ অপরাহ্ন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রশিবির

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশের বর্তমান পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এদিকে, ধর্ম অবমাননার অভিযোগে সাজ্জাদুর রহমান (রাখাল রাহা) এর গ্রেপ্তার এবং র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনের ধর্ষণের ঘটনার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা। রোববার সকাল ৮টায় মিরপুর-১০ গোলচত্বরে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এবং কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক। ঢাকা মহানগর পশ্চিম শিবির সভাপতি এইচ এম সালাউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা ধর্ম অবমাননা ও ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানান।

আজিজুর রহমান আজাদ বলেন, “ধর্ম অবমাননা একটি ফৌজদারি অপরাধ। প্রকাশ্যে ইসলাম অবমাননার পরও প্রশাসনের নিষ্ক্রিয়তা বিচারব্যবস্থার দুর্বলতাকে প্রকাশ করে। অবিলম্বে রাখাল রাহাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।” তিনি আরও বলেন, “রোজা ভঙ্গ করিয়ে এক নারীকে ধর্ষণের ঘটনা দেশের ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। আমরা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

বিক্ষোভে বক্তারা সতর্ক করে বলেন, “বাংলাদেশের মুসলমানরা কখনোই ইসলামবিদ্বেষী কর্মকাণ্ড মেনে নেবে না। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।” বিক্ষোভ শেষে নেতারা সুষ্ঠু বিচার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

দাম কমলো জেট ফুয়েলের

১০

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

১১

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানির নয়ার

১২

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৩

গাইবান্ধায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

১৪

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৫

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

১৬

কালীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

১৭

বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম-রুবেলরা

১৮

উচ্চ আদালতে রামিসার মামলার শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে

১৯

মামলার রায়ে সন্তুষ্ট, আশা করি উচ্চ আদালতেও রায় কার্যকর থাকবে: আইনমন্ত্রী

২০