RCTV Logo আরসিটিভি ডেস্ক
১ অগাস্ট ২০২৬, ১:৪৩ অপরাহ্ন

স্টেশনে সন্তান রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিলেন নারী

ছবিঃ সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে চার বছরের শিশুকে প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দর্শনা হল্ট স্টেশনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত নারীর নাম নিলুফা (২৫)। তার কাছে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে স্বজনদের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। তবে তার স্থায়ী ঠিকানা ও বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উদ্ধারকারীদের বরাত দিয়ে জানা যায়, ট্রেন স্টেশনে প্রবেশের সময় ওই নারী হঠাৎ রেললাইনে নেমে যান। এতে তিনি গুরুতর আহত হন। তার সঙ্গে থাকা আনুমানিক চার বছর বয়সী শিশুটি প্ল্যাটফর্মে থাকায় অক্ষত থাকে।

ঘটনার পর স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, শিশুটি বর্তমানে তাদের হেফাজতে নিরাপদে রয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা, ছয় সপ্তাহ থাকতে হবে বিশ্রামে

কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী ‘আয়নাঘরের’ দেয়াল : চিফ প্রসিকিউটর

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

স্টেশনে সন্তান রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিলেন নারী

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক

মিরপুরে মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ঘিরে রেখেছে পুলিশ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের তারিখ ঘোষণা

চট্টগ্রামে কলা চুরির প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

ভোজিনহার জন্য বদলে গেল লিগের নিয়ম

১০

নাটোরে জুলাই সনদ বাস্তবায়ন আইন শৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে জামায়াতের গণমিছিল

১১

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

১২

অভিষেকেই জোড়া গোল হামজার, তবু হার বার্সেলোনার

১৩

প্রাচীন শহর কিরকুকে এক দিনে ছয়বার ভূমিকম্প

১৪

র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক-প্রসিকিউশন

১৫

আজ ০১ আগস্ট (শনিবার), বিশ্ব মাতৃদুগ্ধ দিবস।

১৬

অভিনেতা হওয়ার মূল্য দিতেই হবে: সালমান

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক

১৮

নামাজের সময়সূচি – ০১ আগস্ট ২০২৬

১৯

আজ ০১ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

২০