আরসিটিভি ডেস্ক 

রাজধানীর মিরপুর ১০ নাম্বার গোল চত্বর এলাকায় মেট্রো রেল স্টেশনে বোমাতঙ্ক দেখা দিয়েছে। বোমা সদৃশ বস্তু পাওয়ার সন্দেহে ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে বোমা সদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
মিরপুর পুলিশের একটি সূত্র গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেছে।
পুলিশের সূত্রে জানা গেছে, মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশনের পশ্চিম পাশে লিফটের কাছে একটি ব্যাগে বোমা সদৃশ কিছু পাওয়া গেছে। ভিতের বোমাই আছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সেটি পরীক্ষার জন্য সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে।
মন্তব্য করুন