RCTV Logo বিনোদন ডেস্ক
৩০ জুলাই ২০২৬, ৪:২৭ অপরাহ্ন

নতুন গান দিয়ে ফিরলেন মিলানা

ছবিঃ সংগৃহীত

কণ্ঠের জাদু আর ভিন্নধর্মী গায়কী দিয়ে শ্রোতাদের হৃদয়ে আগেই জায়গা করে নিয়েছিলেন মিলানা মমিন। তবে ব্যক্তিগত ও নানাবিধ কারণে গত কয়েক বছর নতুন কোনো মৌলিক গানে তাকে পাওয়া যায়নি। তবে সুরের ভুবন থেকে যে তিনি একচুলও দূরে সরে যাননি, তার প্রমাণ মিলল তার ফেরার মাধ্যমে।

দীর্ঘদিনের নীরবতা ভেঙে আবারও মাইক্রোফোনের সামনে দাঁড়িয়েছেন কণ্ঠশিল্পী মিলানা মমিন। সম্প্রতি গায়িকার নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘তোমার কলরব’ শিরোনামের নতুন একটি গান। সোমেশ্বর অলির কথায় গানটির সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।

নতুন গান প্রসঙ্গে মিলানা মমিন বলেন, ‘সংগীত আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। মাঝে কিছুটা সময় বিরতি নিয়েছিলাম ঠিকই, কিন্তু সবসময় মনের ভেতর সুর লালন করেছি। শ্রোতারা আমার কাছে যে ধরনের মানসম্মত গান প্রত্যাশা করেন, ঠিক তেমনই একটি কাজ নিয়ে ফিরেছি। আশা করি, গানটি সবার মন ছুঁয়ে যাবে।’

মিলানা ছায়ানটে নজরুল সংগীত বিভাগেও ৬ বছর গান শিখেছেন। এ পর্যন্ত তার হাফ ডজনের বেশি মৌলিক গান প্রকাশিত হয়েছে। এখন থেকে নিয়মিত তাকে গানে পাওয়া যাবে বলে জানিয়েছেন এই গায়িকা।

তার বেশ কয়েকটি মৌলিক গান প্রশংসিত হয়েছে। লুৎফর হাসানের কথায় ও সুরে তার চতুর্থ মৌলিক গান ‘অপেক্ষার নাম’ ২০২২ সালে রিলিজ হয়, যা শ্রোতামহলে সাড়া ফেলে। এছাড়া তার অন্যান্য গানের মধ্যে ‘গল্প থেকে গল্প’ ও ‘মনের দরজা’ অন্যতম।

মাত্র সাত বছর বয়সে মিলানা প্রথম মঞ্চে গান গেয়েছিলেন। পরবর্তীতে প্রাতিষ্ঠানিক পড়াশোনার চাপের কারণে গানের ভুবনে সাময়িকভাবে পদচারণা কিছুটা কমিয়ে দিলেও বর্তমানে তিনি পুরোদমে গান নিয়েই ব্যস্ত হচ্ছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমির খানকে হত্যার হুমকি

আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো

জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার

গোবিন্দগঞ্জে সাতরে  নদী পার হতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ

পাবনার ৩৬৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ

জুয়ার আসর থেকে উপজেলা যুবদলের আহ্বায়কসহ গ্রেপ্তার ৮ 

কুড়িগ্রামে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত

আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস আজ, শান্তি ও সম্প্রীতির বিশ্ব গড়ার প্রত্যয়

নতুন গান দিয়ে ফিরলেন মিলানা

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৩৫

১০

সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা

১১

মিয়ামিতে ফিরেই অনুশীলনে মেসি, মাঠে নামবেন কবে?

১২

ভর্তির সুযোগ না পেয়ে যোগ্যতা দেখাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করল এক তরুণ

১৩

নাটোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১৪

নাটোরে সিংড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৫

সাঘাটায় নদী ভাঙন ও বন্যাকবলিত এলাকা পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

১৬

সিঁদ কেটে ঘরে ঢুকল দুর্বৃত্তরা, সকালে মিলল স্কুলশিক্ষিকার লাশ

১৭

নাটোরে লালপুরে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ

১৮

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১৯

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

২০