RCTV Logo বিনোদন ডেস্ক
২৮ জুলাই ২০২৬, ১:২৪ অপরাহ্ন

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

ছবিঃ সংগৃহীত

জনপ্রিয় সুপারহিরো স্পাইডার-ম্যান আবারও ফিরছে বড় পর্দায়। মার্ভেল ভক্তদের জন্য সুখবর, বিশ্বব্যাপী মুক্তির একদিন আগেই বাংলাদেশের দর্শকরা দেখতে পারবেন বহুল প্রতীক্ষিত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। আগামী ৩০ জুলাই দেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে সিনেমাটি। আর আন্তর্জাতিকভাবে এটি মুক্তি পাবে ৩১ জুলাই। সোমবার (২৭ জুলাই) স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৮তম এবং স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ কিস্তি ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। আগের সিনেমাগুলোর মতো এবারও স্পাইডার-ম্যান তথা পিটার পার্কারের চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। তার সঙ্গে ফিরেছেন জেনডায়া ও জ্যাকব ব্যাটালন। এছাড়া ব্রুস ব্যানার/হাল্ক চরিত্রে আবারও দেখা যাবে মার্ক রাফেলোকে।

এবারের কিস্তিতে পরিচিত মুখের পাশাপাশি যুক্ত হয়েছেন কয়েকজন নতুন অভিনয়শিল্পীও। ইমান এসফান্ডি অভিনয় করেছেন এমজের নতুন প্রেমিকের চরিত্রে। অন্যদিকে জনপ্রিয় সিরিজ স্ট্রেঞ্জার থিংস–এর তারকা সেডি সিঙ্ককে দেখা যাবে এক রহস্যময় চরিত্রে, যা নিয়ে ইতোমধ্যেই দর্শক-ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

গল্পের দিক থেকে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ এগিয়ে যাবে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনার চার বছর পর। আগের সিনেমার শেষে পৃথিবীর সবাই পিটার পার্কারকে ভুলে যাওয়ার পর তার একাকী নতুন জীবন, নতুন পরিচয়, নতুন চ্যালেঞ্জ এবং শক্তিশালী শত্রুর মুখোমুখি হওয়ার গল্পই উঠে আসবে এই সিনেমায়।

মার্ভেল ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে সিনেমাটি প্রদর্শনের সিদ্ধান্ত নিঃসন্দেহে দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামির সতর্কতা

রাণীশংকৈলে ১৫ পিস ইয়াবাসহ যুবক আটক

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

শুধু আইন করে মাদক নির্মূল করা সম্ভব না, সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল 

তরুণ ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন

বিশ্বকাপের সেরা গোল করা কাব্রাল বললেন, ‘এ আর নতুন কী!’

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

বিশ্ব হেপাটাইটিস দিবস আজ

গত ছয় মাসে দেশে ৮৬ শিশু হত্যা, যৌন নির্যাতনের শিকার ৩৩৬ জন

১০

‘ধুম ফোর’ নয়, রণবীরের চিন্তা অন্য সিনেমায়

১১

কমলো সোনা ও রুপার অলঙ্কারের দাম

১২

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১৩

‘দুঃসময়ের কান্ডারি থেকে বঙ্গভবনের পথে: ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আলোচনার শীর্ষে মির্জা ফখরুল’

১৪

অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?

১৫

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস, একদিনেই কমল ১০ শতাংশ

১৬

ইতালিয়ান ফুটবলে তোলপাড়: ১৬ দিনেই মালদিনির পদত্যাগ

১৭

লালমনিরহাটে ৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৮

আজ ২৮ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৯

নামাজের সময়সূচি – ২৮ জুলাই ২০২৬

২০