নাটোর প্রতিনিধি 

নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নের পুন্ডুরী গ্রামের এতিম দুই ভাই আবু বক্কর সিদ্দিক ও আলিফকে স্বাবলম্বী করার লক্ষ্যে অটোরিকশা কেনার জন্য ১ লাখ ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
সহায়তার অর্থ প্রদানকালে এমপি আনু বলেন, সমাজের অসহায় ও এতিম মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। এই দুই ভাই যেন অটোরিকশা চালিয়ে সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারে, সেই লক্ষ্যেই এ সহযোগিতা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় দৈনিক জনদের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এ বি মোস্তফা খোকন এবং স্থানীয় বিএনপি নেতা সাকোয়াত হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
এলাকাবাসী এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে এতিম দুই ভাইয়ের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করায় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য করুন