নীলফামারী প্রতিনিধি 

নীলফামারীর ডিমলায় চায়না জাল দিয়ে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে ৭ ফুট একটি অজগর সাপ আটকা পড়েছে। আটক হওয়া অজগরটি দেখতে উৎসুক জনতা ভীর জমান।
বুধবার (২২ জুলাই) সকালে ডিমলা উপজেলার ১ নং পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ বিজিবি ক্যাম্প এলাকার তিস্তা নদী থেকে অজগরটি আটক করা হয়। আজকে বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে অজগরটি জেলা সামাজিক বন বিভাগ কতৃপক্ষ উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে স্থানীয় বাসিন্দা মশিয়ার রহমান মাছ ধরার জন্য তিস্তা নদীতে চায়না জাল বসিয়ে আসেন। পরেরদিন বুধবার সকালে জাল তুললে গিয়ে দেখতে পায় জালে একটি অজগর সাপ আটকা পরেছে। তিনি স্থানীয়দের সহায়তায় জালসহ সাপটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। পরে সাপটি নিয়ে আসার খবর আশপাশে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা তার বাড়িডে ভীর জমান। জেলা সামাজিক বন বিভাগকে বিষয়টি জানালে আজকে দুপুরে বন বিভাগ কতৃপক্ষ সেটি উদ্ধার করেন ৷
জেলা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশি কান্ত মালাকার বলেন, আজকে সকালে খবর পেয়ে আমরা ৭ ফুট একটি অজগর সাপ উদ্ধার করেছি । সেটি রংপুর বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।#
মন্তব্য করুন