RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

ছবিঃ সংগৃহীত

ইয়েমেনের হুতি (আনসারুল্লাহ) গোষ্ঠী সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। গোষ্ঠীটির ভাষ্য, তাদের জারি করা সমুদ্রপথে চলাচল নিষেধাজ্ঞা অমান্য করায় ট্যাংকার দুটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

শাফাক নিউজের খবরে বলা হয়েছে, বুধবার (২২ জুলাই) আনসারুল্লাহর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, এনসেলা ও লায়লা নামের দুটি ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়।

তিনি দাবি করেন, হামলায় জাহাজ দুটিতে বড় ধরনের আগুন লাগে এবং নিরাপত্তা ঝুঁকির কারণে প্রায় ১০টি জাহাজকে পথ পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য হতে হয়।

হুতিদের দাবি, এটি তাদের ‘অবরোধের জবাবে অবরোধ’ কৌশলের অংশ। এর উদ্দেশ্য সৌদি আরবকে ইয়েমেনের ওপর ১২ বছরের অবরোধ প্রত্যাহার এবং দেশটির অধিকার ও সম্পদ ফিরিয়ে দিতে চাপ সৃষ্টি করা।

তবে এ হামলার দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

এর আগে চলতি সপ্তাহে হুতিরা সৌদি আরব-সংশ্লিষ্ট নৌ চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছিল, রিয়াদ যদি সামরিক অভিযান আরও বাড়ায়, তাহলে তার জবাবে ‘ব্যাপক ও কঠোর’ প্রতিক্রিয়া জানানো হবে।

হুতিদের অভিযোগ, গত ১৩ জুলাই সৌদি বাহিনী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়ে চার বছর ধরে কার্যকর থাকা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১১

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১২

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৩

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৫

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৬

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৭

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৮

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১৯

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

২০