RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

স্পেন-আর্জেন্টিনা ফাইনালের বিজয়ী দল পাবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’

ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে নতুন এক ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে ফুটবল বিশ্ব। স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার শিরোপার লড়াইয়ে জয়ী দলকে প্রথমবারের মতো ‘চ্যাম্পিয়নশিপ রিং’ দিতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ফিফা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্রীড়া সংস্কৃতির জনপ্রিয় ঐতিহ্য অনুসরণ করে ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের জন্য বিশেষ এই রিং তৈরি করা হচ্ছে।

ফিফার তথ্য অনুযায়ী, মোট ২ হাজার ২৬টি রিং তৈরি করা হবে। এর মধ্যে ৩০টি রিং দেওয়া হবে বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের। দলের অধিনায়ক ও প্রধান কোচ ফাইনালের পরপরই অস্থায়ী রিং পাবেন। পরে তাদের জন্য তৈরি করা হবে ব্যক্তিগতভাবে সাজানো বিশেষ রিং।

বাকি ১ হাজার ৯৯৬টি রিং বিশ্বজুড়ে সমর্থকদের জন্য বিক্রি করা হবে। ফিফার অফিসিয়াল লাইসেন্সপ্রাপ্ত পণ্য হিসেবে এসব রিং কিনে ভক্তরা বিশ্বকাপ ২০২৬-এর ইতিহাসের অংশ হয়ে থাকতে পারবেন।

বিশেষ এই রিংয়ে এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা এবং অন্য পাশে থাকবে চ্যাম্পিয়ন দলের লোগো। রিংগুলোতে ব্যবহার করা হবে হীরা ও নীলকান্তমণি (স্যাফায়ার), যা দেখতে বেশ আকর্ষণীয় ও জাঁকজমকপূর্ণ।

তবে বিশ্বকাপ রিংয়ের ধারণা একেবারে নতুন নয়। ২০১৮ সালে ফ্রান্স বিশ্বকাপ জয়ের পর দলটির কয়েকজন তারকা খেলোয়াড় নিজেদের জন্য হীরাখচিত রিং তৈরি করেছিলেন। ধারণা করা হয়, যুক্তরাষ্ট্রের এনবিএ চ্যাম্পিয়নশিপ রিং থেকেই তারা অনুপ্রাণিত হয়েছিলেন।

তবে এবারই প্রথমবারের মতো ফিফার আনুষ্ঠানিক উদ্যোগে বিশ্বকাপ চ্যাম্পিয়নদের জন্য রিং দেওয়া হচ্ছে। ভবিষ্যতের বিশ্বকাপেও এই প্রথা চালু থাকবে কি না, নাকি ২০২৬ আসরেই এটি সীমাবদ্ধ থাকবে—তা এখনো নিশ্চিত করেনি ফিফা।

রোববার স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনালের পরই জানা যাবে, ইতিহাসের প্রথম ফিফা চ্যাম্পিয়নশিপ রিং উঠবে কোন দলের হাতে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিক্সিংয়ের অভিযোগে সাকিবের দলের মালিক গ্রেপ্তার

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

স্পেন-আর্জেন্টিনা ফাইনালের বিজয়ী দল পাবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’

‘বিদায় পৃথিবী’ লিখে সাংবাদিকের আত্মহত্যা

ফাইনালে নামার আগে মহাবিপদে আর্জেন্টিনা, ৬ ফুটবলারকে নিষিদ্ধের দাবি

বন্যাকবলিত চট্টগ্রামের পাঁচ জেলায় সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

ইরান থেকে ছোড়া ৩২ ড্রোন প্রতিহত করল কুয়েত

ফাইনালের আগে ইয়ামালকে নিয়ে স্পেন শিবিরে দুঃসংবাদ

আজ ১৭ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ১৭ জুলাই ২০২৬

১০

বিশ্বকাপের হতাশা কাটিয়ে ২৮০ কোটি টাকার সুপারইয়ট কিনলেন নেইমার

১১

একের পর এক বিজ্ঞানীর পদত্যাগ, লাগাম টানছে ইসরো

১২

১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট

১৩

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক

১৪

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি—কেইন

১৫

অজ্ঞান হয়ে স্কুলের টয়লেটে আটকে ছিল শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনে উদ্ধার

১৬

গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার 

১৭

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

১৮

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে সবসময় থাকবে সরকার: সিসিক প্রশাসক

১৯

১৯ বছর আগে কোলে নেওয়া ইয়ামাল এবার মেসির মুখোমুখি

২০