RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
১৪ জুলাই ২০২৬, ৬:৪২ অপরাহ্ন

গাইবান্ধায় হুমকিতে থাকা শহর রক্ষা বাঁধ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

ছবিঃ আরসিটিভি

ঘাঘট নদীর অব্যাহত ভাঙনে গাইবান্ধা শহর রক্ষা বাঁধের একটি অংশ চরম ঝুঁকিতে পড়েছে। স্থানীয়দের দাবি, নদীর সঙ্গে বাঁধের দূরত্ব বর্তমানে মাত্র দুই থেকে আড়াই ফুট। ফলে যে কোনো সময় বাঁধ ভেঙে শহরের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ঝুঁকিপূর্ণ বাঁধ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.কে.এম. হেদায়েতুল ইসলাম, উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ মুশফিকুর রহমান, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ, জেলা প্রশাসনের নাজির মোঃ আশরাফুজ্জামান নাহিদ, পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ঝুঁকিপূর্ণ বাঁধের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয়দের কাছ থেকে নদীভাঙনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে ঘাঘট নদীর ভাঙনে শহররক্ষা বাঁধ হুমকির মুখে পড়ে। দ্রুত স্থায়ী নদীশাসন প্রকল্প বাস্তবায়ন এবং ঝুঁকিপূর্ণ অংশে টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্যোগের আশঙ্কা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে জন্ম নিলো ‘ব্রয়লার চিকেন পার্টি’

নন-এমপিও ডিগ্রি কলেজ এমপিওভুক্ত হবে শর্তসাপেক্ষে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে লালমনিরহাটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

গাইবান্ধায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপন

গাইবান্ধায় হুমকিতে থাকা শহর রক্ষা বাঁধ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে বাড়িতে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথে থাকছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা

ইরানের আরেক শহরে যুক্তরাষ্ট্রের হামলা

১০

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

১১

সংসদে প্রশ্নোত্তর দিয়ে তারপর ইন্টারভিউ দিব, পদত্যাগের প্রশ্নে শিক্ষামন্ত্রী

১২

পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

১৩

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির মরদেহ মিলল সড়কে

১৪

নীলফামারীতে ছয় মাসে ভিসা প্রতারণা ও ক্যাসিনো মামলা ২২, গ্রেপ্তার ৬১ 

১৫

কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা,প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

১৬

তিন দফা দাবিতে মিছিল নিয়ে শিক্ষা বোর্ড যাচ্ছেন একদল শিক্ষার্থী

১৭

কুড়িগ্রামে কালভার্টের মুখে বাড়ি নির্মান, জলাবদ্ধতা দূর্ভোগে চার গ্রামের মানুষসহ শিশু শিক্ষার্থী

১৮

১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা

১৯

বিশ্বকাপের মঞ্চ কাঁপিয়ে এবার দেশে গাইবেন সঞ্জয়

২০