পরীক্ষামূলক
LIVE TV

৪র্থ ও ৬ষ্ঠ শ্রেণিতে আসছে নতুন ৪ বই, থাকছে ৩৫ অধ্যায়

২০২৭ শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪টি পাঠ্যবই। চতুর্থ শ্রেণির জন্য ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’, আর ষষ্ঠ শ্রেণির জন্য ‘আনন্দময় শিখন’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ বই প্রস্তাব করা হয়েছে। এসব বইয়ে মোট ৩৫টি অধ্যায় রাখা হয়েছে।

এনসিটিবি ও শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে বিশেষজ্ঞ, শিক্ষক ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে বইগুলোর চূড়ান্ত পরিমার্জনের কাজ চলছে। নতুন বইগুলোতে শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, সামাজিক ও আবেগিক বিকাশ, দেশের সংস্কৃতি, ইতিবাচক জীবনচর্চা এবং কারিগরি দক্ষতা অর্জনের বিষয়গুলো গুরুত্ব পাবে। ২০২৭ সাল থেকে চূড়ান্ত অনুমোদনের পর এসব বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সুত্রঃ ঢাকা পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন