RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
১৩ জুলাই ২০২৬, ৯:১৭ অপরাহ্ন

বিপদসীমার ৩ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

‎লালমনিরহাটে টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার সন্ধ্যা ৬টায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এ তথ্য নিশ্চিত করেছে। এতে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে।

‎‎পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত কয়েক দিন পানি কিছুটা কমলেও বৃহস্পতিবার থেকে ৪র্থ দফায় তিস্তার পানি বাড়তে শুরু করে। সোমবার সন্ধায় ডালিয়া ব্যারাজ পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করে  বিপদসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে দেখা যায়।

‎২৪ ঘন্টায় তিস্তা নদীর পানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।সকাল ৬টায় পানি বিপদসীমা ১৫সেমি নিচে দিয়ে প্রবাহিত হলেও ১২ঘন্টার ব্যবধানে তা বিপদসীমা অতিক্রম করে।

‎‎লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লালমনিরহাট জেলার তিস্তা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। যেসব এলাকায় ইতোমধ্যে পানি প্রবেশ করেছে, সেখানে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা রয়েছে।

‎‎তিনি আরও জানান, তিস্তার পানির উচ্চতা ও সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁদামাখা পথে থমকে যায় বরযাত্রা, কাঁধে চড়েই বিয়ের আসরে পৌঁছালেন বর

রংপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের অনুকূলে অনুদান মঞ্জুরির চেক বিতরণ

বিপদসীমার ৩ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

নাটোরে লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত

হরিপুরে উন্নয়ন প্রকল্পের অর্থ লোপাটের অভিযোগ ভিত্তিহীন

দিনাজপুরে তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের অত্যাধুনিক মেশিনারিজ হস্তান্তর

সৈয়দপুরের এক বিদ্যালয় থেকেই বৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

বিরলে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট: লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট

পীরগঞ্জে ৩ কবরের কঙ্কাল চুরির অভিযোগ, ওসির ধারণা শেয়াল মাটি খুঁড়তে পারে

নারী মরদেহের পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট

১০

ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫

১১

সমাজসেবা অধিপ্তরের উদ্যোগে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মধ্যে চিকিৎসা সহযোগিতার অর্থ বিতরণ

১২

প্রাথমিকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা কত টাকা পাবে?

১৩

রংপুরে গীতিকবি সংসদের সম্মাননা পেলেন গাইবান্ধার গীতিকার অমিতাভ দাশ হিমুন

১৪

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় মিথিলা ভ্যানের চালকসহ নিহত ৪ 

১৫

পানিতে তলিয়ে আছে ৮০ গ্রাম, দুর্ভোগে হাতিয়া দ্বীপের বাসিন্দারা

১৬

শাহরুখের ‘কিং’ সিনেমার মূল চমক সুহানা

১৭

কুড়িগ্রামে পানিতে ডুবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

১৮

গাইবান্ধায় কিশোর কে পানিতে চুবিয়ে আলোচিত হত্যার ঘটনায় দুই বন্ধু গ্রেফতার 

১৯

ইতিহাসে প্রথমবার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে

২০