RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
১২ জুলাই ২০২৬, ৫:৩০ অপরাহ্ন

রংপুরে গীতিকবি সংসদের সম্মাননা পেলেন গাইবান্ধার গীতিকার অমিতাভ দাশ হিমুন

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ বেতার টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকারদের সংগঠন গীতিকবি সংসদ রংপুর অঞ্চল শনিবার রাতে ছয়  গুণী গীতিকার কে সম্মাননা দিয়েছে। গাইবান্ধা তথা বাংলাদেশ সংগীত অঙ্গনের গীতি কবি হিসেবে খ্যাত অমিতাভ দাশ হিমুন। এই ছয়জনের অন্যতম হিসেবে সম্মাননা গ্রহণ করেছেন।

রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এই সম্মাননা গীতি কবিদের নতুন কমিটি পরিচিতি ও স্থানীয় গীতিকারদের মৌলিক সংগীতানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও প্রখ্যাত সঙ্গীত শিল্পী অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি।  গীতিকবি সংসদ রংপুরের আহবায়ক মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ -উন নবী ডন। বিশেষ অতিথি ছিলেন রংপুর বেতারের ডিআরডি এস এম শরীফ, রংপুর সাংস্কৃতিক পরিষদের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী ডলার। অনুষ্ঠান সঞ্চালনা করেন রংপুর  বেতারের ঘোষক কবি সফুরা খাতুন।

গীতি কবি সংসদ সম্মাননা পাওয়া ছয়জনের মধ্যে রয়েছেন এ কে এম মুস্তাফিজুর রহমান, অমিতাভ দাশ হিমুন, মো. রফিকুল ইসলাম রইস, বাশার ইবনে জহুর, সুনীল সরকার ও এস এম খলিল বাবু।

বৃষ্টিভেজা রাতে মঞ্চ থেকে এই অঞ্চলের নবীন প্রবীণ গীতিকারদের বেশ কিছু মৌলিক গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

বক্তারা বলেন, একটি গানের আড়ালে গীতিকার বড় ভূমিকা পালন করেন। কিন্তু গান শ্রোতাদের পছন্দের হয়ে উঠলেও গীতিকার সেইভাবে আলোচিত হন না। এই অনুষ্ঠানের মাধ্যমে গীতিকার সুরকার ও শিল্পীদের মঞ্চে এনে দর্শকদের সামনে তুলে ধরার ব্যাপারটি অবশ্যই প্রশংসনীয়।

সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি উত্তরাঞ্চলের ভাওয়াইয়াসহ অন্যান্য গানের গীতিকারদের সম্মান জানিয়ে বলেন, শিল্পকলা একাডেমির মাধ্যমে ভাওয়াইয়া গানকে আরও জনপ্রিয় করতে ভাইওয়াইয়া উৎসবের আয়োজন করা হবে। নিজে একজন শিল্পী হিসেবে তিনি সবসময় শিল্পীদের পাশে থাকবেন।

উল্লেখ্য, গীতিকার অমিতাভ দাশ হিমুন অন্তত ৬শ গানের গীতিকার। দেশের স্বনামধন্য শিল্পীদের মধ্যে প্রয়াত সুবীর নন্দী, ফাহমিদা নবী, সারেগামাপা খ্যাত অবন্তী সিঁথী, প্রয়াত মনি কিশোর, ভারতের রুপংকর বাগচীসহ অনেকে তার গান গেয়েছেন। এখনও তিনি গানের ভূবনে সমান সক্রিয়। তিনি দৈনিক কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি ও গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা কত টাকা পাবে?

রংপুরে গীতিকবি সংসদের সম্মাননা পেলেন গাইবান্ধার গীতিকার অমিতাভ দাশ হিমুন

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় মিথিলা ভ্যানের চালকসহ নিহত ৪ 

পানিতে তলিয়ে আছে ৮০ গ্রাম, দুর্ভোগে হাতিয়া দ্বীপের বাসিন্দারা

শাহরুখের ‘কিং’ সিনেমার মূল চমক সুহানা

কুড়িগ্রামে পানিতে ডুবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

গাইবান্ধায় কিশোর কে পানিতে চুবিয়ে আলোচিত হত্যার ঘটনায় দুই বন্ধু গ্রেফতার 

ইতিহাসে প্রথমবার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে

১১২ মিনিটের জাদুকর হুলিয়ান আলভারেজ

২৯০ কিমি গতির সুপার টাইফুন আঘাত হেনেছে চীনে

১০

ইরানে ১৪০ সামরিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা 

১১

৭৯ হাজার শিক্ষার্থী পেল প্রাথমিক বৃত্তি, ট্যালেন্টপুল ৩২ হাজার

১২

অবশেষে প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ 

১৩

গাইবান্ধায় চাচাকে গলা কেটে হত্যার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে 

১৪

চোখে আঘাত পেলেন মেসি, কী হয়েছিল সেখানে?

১৫

আজ ১২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ১২ জুলাই ২০২৬

১৭

হাইভোল্টেজ ম্যাচে নামছে ইংল্যান্ড-নরওয়ে, মোবাইল ও অনলাইনে দেখবেন যেভাবে

১৮

শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

১৯

নাটোরে পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মৃত্যু

২০