RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১২ জুলাই ২০২৬, ১:৪৩ অপরাহ্ন

২৯০ কিমি গতির সুপার টাইফুন আঘাত হেনেছে চীনে

ছবিঃ সংগৃহীত

চীনে ঘণ্টায় ২৯০ কিলোমিটার গতির সুপার টাইফুন বাভি আঘাত হেনেছে। এর ফলে দেশটিতে এক সপ্তাহের মধ্যে টানা দ্বিতীয়বারের মতো টাইফুন আঘাত হানল।

রোববার (১২ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকা থেকে ২০ লাখ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

টাইফুনটি শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় প্রথমে উপকূলীয় শহর তাইঝৌতে আঘাত হানে। এরপর মধ্যরাতের দিকে ওয়েনঝৌতেও তীব্র তাণ্ডব চালায়।

জাপানের কয়েকটি প্রত্যন্ত দ্বীপে প্রবল আঘাত হানার পর এটি তাইওয়ানের উত্তর প্রান্ত ঘেঁষে অগ্রসর হয়। এর ফলে সেসব এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে। ঝড়ের কারণে সৃষ্ট ভূমিধসে ফিলিপাইনে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার পূর্ব ঝেজিয়াং প্রদেশ এবং উত্তর-পূর্ব ফুজিয়ান প্রদেশে বাভির প্রভাবে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত হতে পারে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ঝেজিয়াং থেকে ১৭ লাখেরও বেশি মানুষকে এবং পার্শ্ববর্তী প্রদেশগুলো থেকে আরও হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

ঝেজিয়াংয়ে স্কুল-প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ৪০০টি ফ্লাইট এবং কয়েক ডজন ট্রেন চলাচল বাতিল করা হয়েছে।

বাভি প্রথমে একটি সুপার টাইফুন হিসেবে গত সোমবার ঘণ্টায় ২৯০ কিলোমিটার বেগে গুয়াম ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জে আঘাত হানে।

এরপর এটি প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে অগ্রসর হওয়ার সময় বাতাসের গতিবেগ কমে ঘণ্টায় ১৪৪ কিলোমিটারে নেমে আসে। পরবর্তীতে এটি জাপানের মূল ভূখণ্ড ও তাইওয়ানের মধ্যবর্তী রিউকিউ দ্বীপপুঞ্জের অংশ সাকিশিমা দ্বীপপুঞ্জে আঘাত হানে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা কত টাকা পাবে?

রংপুরে গীতিকবি সংসদের সম্মাননা পেলেন গাইবান্ধার গীতিকার অমিতাভ দাশ হিমুন

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় মিথিলা ভ্যানের চালকসহ নিহত ৪ 

পানিতে তলিয়ে আছে ৮০ গ্রাম, দুর্ভোগে হাতিয়া দ্বীপের বাসিন্দারা

শাহরুখের ‘কিং’ সিনেমার মূল চমক সুহানা

কুড়িগ্রামে পানিতে ডুবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

গাইবান্ধায় কিশোর কে পানিতে চুবিয়ে আলোচিত হত্যার ঘটনায় দুই বন্ধু গ্রেফতার 

ইতিহাসে প্রথমবার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে

১১২ মিনিটের জাদুকর হুলিয়ান আলভারেজ

২৯০ কিমি গতির সুপার টাইফুন আঘাত হেনেছে চীনে

১০

ইরানে ১৪০ সামরিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা 

১১

৭৯ হাজার শিক্ষার্থী পেল প্রাথমিক বৃত্তি, ট্যালেন্টপুল ৩২ হাজার

১২

অবশেষে প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ 

১৩

গাইবান্ধায় চাচাকে গলা কেটে হত্যার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে 

১৪

চোখে আঘাত পেলেন মেসি, কী হয়েছিল সেখানে?

১৫

আজ ১২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ১২ জুলাই ২০২৬

১৭

হাইভোল্টেজ ম্যাচে নামছে ইংল্যান্ড-নরওয়ে, মোবাইল ও অনলাইনে দেখবেন যেভাবে

১৮

শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

১৯

নাটোরে পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মৃত্যু

২০