পরীক্ষামূলক
LIVE TV

গাইবান্ধায় ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১

গাইবান্ধা সাঘাটা উপজেলা পল্টন মোড় এলাকা থেকে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি স্মার্ট মোবাইল ফোন জব্দসহ শরিফুজ্জামান সোহাগ(৩৩) নামে এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ।

সাঘাটা থানা পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শাকিলুর রহমানের নেতৃিত্বে পুলিশের একটি দল ওই এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি সোহাগ ওই স্থান থেকে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

এরপর তার দেহ তল্লাশি চালিয়ে ট্রাউজারের পকেট থেকে বিশেষ কায়দায় রাখা ৪৯ পিস নীল রঙগের ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির কাজে ব্যবহারিত টেকনো স্পার্ক নামে একটি স্মার্ট ফোন জব্দ করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মুল্য আনুমানিক ১৪ হাজার ৭ শত টাকা। গ্রেফতার মাদক কারবারি সোহাগ উপজেলার জুমার বাড়ী ইউনিয়নের শিমুরতাইড় গ্রামের মৃত আব্দুল মাজেদ ওরফে মাজুর ছেলে।

পুলিশে প্রাথমিক জিজ্ঞেসাবাদে গ্রেফতার সোহাগ দীর্ঘ দিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা পরিচালনার কথা স্বীকার করেন। তার বিরুদ্ধে সাঘাটা থানায় মাদকদ্রব নিয়ত্রন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহবুব হোসেন জানান, মাদক নির্মুল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন